নতুন সরকারের মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দলটির মিডিয়া সেলের প্রধান হিসেবেও কাজ করেছেন।
জহির উদ্দিন স্বপন ২০০১ সালের দিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক নিযুক্ত হন। পরে তিনি দলের মিডিয়া সেলের আহ্বায়ক, কমিউনিকেশন সেলের প্রধান সম্পাদক এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বরিশাল-১ আসনে স্বপন জয়ী হন।
১৩ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৫২ ভোট পেয়ে জামায়াতে ইসলামী প্রার্থী কামরুল ইসলাম খানের ৪৬ হাজার ২৬৩ ভোটের বিপরীতে ৫৪ হাজার ২৮৯ ভোটের ব্যবধানে বিজয়ী হন। নির্বাচনে বরিশালের ছয়টি আসনেই বিএনপি জয় পায়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মন্ত্রিসভার ২৫ জন সদস্য পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২৪ জন দায়িত্ব নিয়েছেন প্রতিমন্ত্রী হিসেবে।




Comments