Image description

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধি করেছে। ২০২৫ সালে বিজ্ঞান শাখার ফি ছিল ২,৭৮৫ টাকা, এবার তা বেড়ে হয়েছে ২,৯৯৫ টাকা। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার ফিও একই হারে বৃদ্ধি পেয়েছে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফরম পূরণ কার্যক্রম ১ মার্চ থেকে শুরু হবে এবং ৯ মার্চ পর্যন্ত চলবে। বিলম্ব ফিসহ অনলাইন ফরম পূরণ ১১ থেকে ১৮ মার্চ পর্যন্ত সম্ভব। ফি জমা দেওয়ার শেষ দিনও ১৮ মার্চ।

নির্ধারিত ফি অনুযায়ী:

বিজ্ঞান শাখা (৪র্থ বিষয়সহ): বোর্ড ফি ২,১৪০ টাকা + কেন্দ্র ফি (ব্যবহারিক ফিসহ) ৮৫৫ টাকা = মোট ২,৯৯৫ টাকা

মানবিক শাখা (৮ম বিষয়সহ): বোর্ড ফি ১,৯৪০ টাকা + কেন্দ্র ফি ৪৯৫ টাকা = মোট ২,৪৩৫ টাকা

ব্যবসায় শিক্ষা শাখা (৪র্থ বিষয়সহ): বোর্ড ফি ১,৯৪০ টাকা + কেন্দ্র ফি ৪৯৫ টাকা = মোট ২,৪৩৫ টাকা

ব্যবহারিক পরীক্ষার জন্য প্রতি বিষয় ১৪০ টাকা অতিরিক্ত ফি দিতে হবে।

মানবকণ্ঠ/আরআই