আগামী ২ মার্চ সারা দেশে যথাযথ মর্যাদায় ‘জাতীয় ভোটার দিবস’ পালন করবে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২১ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জাতীয় ভোটার দিবসের তারিখ নির্ধারিত করে দেওয়া হয়েছে। দিবসটি উদযাপনের লক্ষ্যে গৃহীত কর্মসূচিগুলো আগামী রোব বা সোমবারের মধ্যে চূড়ান্ত করা হবে।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ বিষয়ে বলেন, বরাবরের মতো এবারও সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপনের প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এছাড়া দেশে ১ হাজার ২৩২ জন ট্রান্সজেন্ডার ভোটার হিসেবে নিবন্ধিত রয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments