বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে। এবারের পুরস্কার ৮টি ক্যাটাগরিতে ৯ জন বরেণ্য ব্যক্তিকে প্রদান করা হবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
পুরস্কার প্রাপ্তদের তালিকা:
কবিতা: মোহন রায়হান
কথাসাহিত্য: নাসিমা আনিস
প্রবন্ধ-গদ্য: সৈয়দ আজিজুল হক
শিশুসাহিত্য: হাসান হাফিজ
অনুবাদ: আলী আহমদ
গবেষণা: মুস্তাফা মজিদ ও ইসরাইল খান
বিজ্ঞান: ফারসীম মান্নান মোহাম্মদী
মুক্তিযুদ্ধ: মঈদুল হাসান
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এ প্রস্তাবক কমিটির প্রস্তাবনা ও সাহিত্য পুরস্কার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্বাহী পরিষদ অনুমোদন দিয়েছে। পুরস্কারপ্রাপ্তরা ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করবেন।
মানবকণ্ঠ/আরআই




Comments