Image description

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন দৈনিক মানবকণ্ঠের সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদক সৌরভ হাসান এবং সিনিয়র রিপোর্টার ছলিম উল্লাহ মেজবাহ।

সোমবার দুপুরে সচিবালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মিলানায়তনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে প্রতিমন্ত্রী গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, স্বাধীন সাংবাদিকতা এবং সরকারের বিভিন্ন নীতি ও কর্মসূচি নিয়ে আলোচনা করেন। এ সময় সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, নতুন দায়িত্বে গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদারের মাধ্যমে সঠিক ও নিরপেক্ষ তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি আশা করা যায়। নির্বাহী সম্পাদক সৌরভ হাসান ও সিনিয়র রিপোর্টার ছলিম উল্লাহ মেজবাহও গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।

উল্লেখ্য, ইয়াসের খান চৌধুরী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৮ ফেব্রুয়ারি তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।