ভ্যাপসা গরমের প্রভাবে ইতোমধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫° সেলসিয়াস ছুঁয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী, চলতি মার্চ থেকে মে মাস পর্যন্ত কয়েক দফায় তাপপ্রবাহ, বজ্র-শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।
তিন মাসের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মার্চ-মে দেশজুড়ে সাধারণত স্বাভাবিক বৃষ্টিপাত থাকতে পারে। তবে এপ্রিল থেকে মে মাসের মধ্যে বঙ্গোপসাগরে ২–৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি তিন মাসের মধ্যে দিন-রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এই সময়ে দেশজুড়ে ৬–৯ দিন বজ্র ও শিলাবৃষ্টি এবং ২–৪ দিন তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।
এছাড়া, চলতি মার্চ থেকে মে মাসের মধ্যে ৪–৭টি মৃদু (৩৬–৩৭.৯°সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮–৩৯.৯°সেলসিয়াস) তাপপ্রবাহ এবং ২–৪টি মাঝারি থেকে তীব্র (৪০–৪১.৯°সেলসিয়াস) তাপপ্রবাহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হতে পারে। এতে সর্বোচ্চ তাপমাত্রা ৪১° সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছেন, জনগণ ও সংশ্লিষ্ট বিভাগ যেন সময়মতো প্রস্তুতি নেন, বিশেষ করে ঝড়, বজ্র ও শিলাবৃষ্টি এবং তীব্র তাপপ্রবাহ মোকাবেলায়।
মানবকণ্ঠ/আরআই




Comments