Image description

অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, দীর্ঘমেয়াদে দেশে জ্বালানির সংকট এড়াতে আগামী রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে। তিনি বলেন, পেট্রোল পাম্পগুলোকে এ বিষয়ে লিখিত নির্দেশনা দেওয়া হবে।

শুক্রবার (৬ মার্চ) পরীবাগের একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, “যে সংশয় জনগণের মধ্যে তৈরি হয়েছে, তা অস্বাভাবিক নয়। একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে, ফলে মানুষ কিছুটা দুশ্চিন্তায় আছেন। তবে আমি আশ্বস্ত করতে চাই, জ্বালানি তেল নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাদের কাছে যথেষ্ট মজুদ রয়েছে।”

তিনি আরও জানান, “গত কয়েকদিনে আমরা কয়েক গুণ বেশি তেল সরবরাহ করেছি। ক্রেতারা স্বীকার করেছেন, তারা বেশি করে তেল নিচ্ছেন। এই আতঙ্ক দূর করতে হবে। সরকার জনগণের দুর্ভোগ কমানোর জন্য যথেষ্ট সচেষ্ট।”

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়ায় চাপ তৈরি হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “আমরা চেষ্টা করবো দাম বৃদ্ধি না হতে দিতে। তবে একান্তই প্রয়োজনে জনগণের সঙ্গে পরিস্থিতি শেয়ার করব। পাশাপাশি আমরা দেশবাসীর সমর্থন কামনা করছি।”

মানবকণ্ঠ/আরআই