Image description

রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগেই অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১০ মার্চ) আবহাওয়া অফিসের নিয়মিত বুলেটিনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির দেখা মিলতে পারে। বৃষ্টির সময় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অফিস জানায়, আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অথবা সামান্য বাড়তে পারে। দেশের বাকি অংশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, বজ্রসহ বৃষ্টির এই প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এমনকি আগামী সপ্তাহের শেষের দিকে সারা দেশে বৃষ্টিপাতের তীব্রতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

অপ্রত্যাশিত বৃষ্টির জন্য ঘরের বাইরে বের হওয়ার সময় ছাতা সাথে রাখা এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

মানবকণ্ঠ/আরআই