ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গায়ে বিড়ির ধোঁয়া দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরা বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকালে চান্দুরা ইউনিয়নের রামপুর বাজারে রোজাদার ছাবিদ মিয়ার সামনে আলাল মিয়া বিড়ি খাওয়ার সময় ধোঁয়া ছুড়লে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় ও উভয় পক্ষ উত্তেজিত হয়ে উঠে। এরপর ইফতারের আগ মুহূর্তে নিজ এলাকায় গিয়ে ছাবিদ গোষ্ঠী ও আলাল গোষ্ঠী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের ৭ জন আহত হন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র সরকার ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, ইফতারের মুহূর্তে খবর পেয়ে পর্যাপ্ত ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেনি।




Comments