মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর ২৭ জন সিনিয়র জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি কমিশন প্রদান করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর ১৮ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে ‘অনারারি লেফটেন্যান্ট’ এবং নৌবাহিনীর ৯ জন মাস্টার চিফ পেটি অফিসারকে ‘অনারারি সাব-লেফটেন্যান্ট’ পদে উন্নীত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, এই পদোন্নতি আজ থেকেই কার্যকর হবে।
সেনাবাহিনীতে অনারারি লেফটেন্যান্ট পদকপ্রাপ্ত ১৮ জন হলেন:
মোহাম্মদ জামাল উদ্দিন (আর্মার্ড), মো. আ. কাইয়ুম (আর্টিলারি), মো. মোহাররম হোসেন (আর্টিলারি), মো. সাইফুল ইসলাম (ইঞ্জিনিয়ার্স), মোহাম্মদ শফিকুল ইসলাম শিকদার (ইঞ্জিনিয়ার্স), মো. ইসমাইল হোসেন (ইঞ্জিনিয়ার্স), মো. শহিদুল ইসলাম (ইঞ্জিনিয়ার্স), মো. আবদুল কাদের (সিগন্যালস), কাজী মোকাররম হোসেন (ই বেঙ্গল), মো. হাবিবুর রহমান (ই বেঙ্গল), মোহাম্মদ তাজুল ইসলাম (ই বেঙ্গল), মোহাম্মদ কিবরিয়া কামাল (ই বেঙ্গল), মোহাম্মদ কামরুজ্জামান (ই বেঙ্গল), মো. খালেদ মোর্শেদ নীরব (বীর), শেখ কামাল উদ্দিন (এএসসি), ওবায়দুর রহমান সেখ (ইএমই), মো. আবুল হাশেম (ইএমই) এবং মো. আব্দুল কাদের (সিএমপি)।
নৌবাহিনীতে অনারারি সাব-লেফটেন্যান্ট পদকপ্রাপ্ত ৯ জন হলেন:
খন্দকার জাহাঙ্গীর আলম (এক্স), মো. নজরুল ইসলাম (ই), এইচ এম আব্দুল জলিল (জিআই), শাহ মোহাম্মদ আশরাফুজ্জামান (এফসি-১), মো. সাইফুল ইসলাম প্রধান (আর), হাওলাদার মোহাম্মদ হান্নান (এল), মো. সামিউল হক (কম), মো. নুরুজ্জামান (ক্যাট) এবং মো. দীন ইসলাম (মেড)।
আইএসপিআর জানিয়েছে, দীর্ঘ ও গৌরবময় চাকুরিকালীন অসাধারণ দক্ষতা এবং নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ এই কর্মকর্তাদের অনারারি কমিশন প্রদান করা হয়েছে। এই সম্মাননা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
মানবকণ্ঠ/আরআই




Comments