পেট্রোল পাম্প মালিক সমিতি
ক্রেতারা সংযত না হলে ১০ দিন পর ফুরিয়ে যেতে পারে তেল
দেশে চলমান জ্বালানি সংকটের মুখে এক ভয়াবহ আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পেট্রল পাম্প মালিক সমিতি। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকরা যদি জ্বালানি তেল কেনার ক্ষেত্রে এখনই সংযত ও পরিমিত না হন, তবে আগামী ১০ দিনের মধ্যেই দেশের পাম্পগুলোতে তেলের মজুত সম্পূর্ণ শেষ হয়ে যেতে পারে।
শুক্রবার (২৭ মার্চ) এক বিবৃতিতে মালিক সমিতি এই আশঙ্কার কথা প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে বাজারে তেলের চাহিদার তুলনায় সরবরাহ ব্যবস্থা কিছুটা চাপের মুখে রয়েছে। এই অবস্থায় সাধারণ ক্রেতারা যদি হুজুগে বা প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ ও মজুদ করার প্রবণতা দেখান, তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
সংকট মোকাবিলায় সাধারণ ক্রেতাদের আতঙ্কিত না হয়ে স্বাভাবিক মাত্রায় জ্বালানি ক্রয়ের আহ্বান জানিয়েছে সমিতি। অন্যথায় খুব দ্রুতই পাম্পগুলো তেলশূন্য হয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলে তারা হুঁশিয়ারি দিয়েছে। মূলত সরবরাহ চেইন সচল রাখতে এবং বড় ধরনের বিপর্যয় এড়াতে গ্রাহকদের সহযোগিতার ওপর জোর দিয়েছে সংগঠনটি।
মানবকণ্ঠ/আরআই




Comments