জাতীয় সংসদে নামাজ আদায় করতে গিয়ে জুতা খোয়ালেন মাদারীপুর-১ আসনের ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
সোমবার (৩০ মার্চ) রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ কথা জানান তিনি।
ফেসবুক পোস্টে হানজালা লেখেন, ‘আজ সংসদে নামাজ আদায় করতে গিয়ে একটা মজার ঘটনা ঘটে গেল! নামাজ শেষে দেখি-আমার জুতাটা আর আমার নেই, বদলে অন্য একটা জুতা চলে এসেছে। হয়ত কেউ ভুল করে নিয়ে গেছেন, আবার আমারটাও হয়ত কারো পায়ে চলে গেছে!’
তিনি আরো লেখেন, ‘এটাই আমাদের জীবনের ছোট ছোট অদ্ভুত কিন্তু সুন্দর মুহূর্তগুলোর একটা।
যিনি ভুল করে নিয়ে গেছেন, আল্লাহ যেন তাকে ভালো রাখেন- আর যদি এই পোস্টটা আপনার চোখে পড়ে, তাহলে আমার জুতাটা ফিরিয়ে দিলে খুশি হব। আপনার জুতাটি আগে জাগায় রাখা আছে।’




Comments