‘বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না’: স্বাস্থ্যমন্ত্রী
দেশে হঠাৎ করে ছড়িয়ে পড়া হামের প্রাদুর্ভাব নিয়ে নিজেদের অপ্রস্তুতির কথা স্বীকার করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বজ্রপাতের মতো হঠাৎ করেই হামের সংক্রমণ দেখা দিয়েছে। এই পরিস্থিতির জন্য আমাদের আগে থেকে কোনো বিশেষ প্রস্তুতি ছিল না।” মন্ত্রীর এই অকপট বক্তব্যে দেশজুড়ে হামের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের সীমাবদ্ধতার চিত্র ফুটে উঠেছে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিশুদের ওপর এর প্রভাব বেশি পড়ায় চিন্তিত অভিভাবকরা। মন্ত্রীর এমন মন্তব্যের পর জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার এবং জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় এখন কী ধরনের বিশেষ উদ্যোগ নিচ্ছে বা টিকাদান কার্যক্রমে কোনো পরিবর্তন আনা হচ্ছে কি না, সেদিকেই সবার নজর।
মানবকণ্ঠ/আরআই




Comments