টানা দাবদাহের পর সারা দেশে তিন দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার থেকে দেশের আট বিভাগেই কম-বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা আরো কমতে পারে।
সোমবার (৬ এপ্রিল) বিকালে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ বলেন, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে কম-বেশি বৃষ্টি হতে পারে।
তবে আগামী বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এরপর আগামী ১০ এপ্রিল থেকে ধীরে ধীরে বৃষ্টি কমে আবারও তাপমাত্রা বাড়তে পারে।
আজ মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন গতকাল রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস।




Comments