Image description

দেশে আবারও মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় এই কম্পন আঘাত হানে, যার প্রভাব অনুভূত হয় বাংলাদেশের সিলেট ও সীমান্তবর্তী অঞ্চলগুলোতেও।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯। বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে ভারতের শিলচর শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

উৎপত্তিস্থল ভারতের আসামে হলেও বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা সিলেট, মৌলভীবাজার এবং আশপাশের সীমান্ত এলাকায় কম্পনটি বেশ জোরালোভাবে অনুভূত হয়েছে। হঠাৎ এই কম্পনে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।

তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত বাংলাদেশের কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতের আসামের বিভিন্ন স্থানেও কম্পনটি অনুভূত হয়েছে বলে জানা গেছে।

মানবকণ্ঠ/আরআই