Image description

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১ মে পর্যন্ত হামে আক্রান্ত হয়ে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে।

শুক্রবার (১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন ও প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৫ হাজার ১৪৬ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১১৫ জন।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত দেড় মাসে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৪৯ জন মারা গেলেও একই সময়ে হামের মতো সন্দেহজনক লক্ষণে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩১ জনে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকা দান নিশ্চিত করার এবং লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মানবকণ্ঠ/ডিআর