Image description

চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই নতুন দায়িত্ব দেওয়া হয়।

মো. মাসুদ আলম বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের একজন চৌকস কর্মকর্তা। চট্টগ্রামের বর্তমান পুলিশ সুপারকে সরিয়ে তাকে এই গুরুত্বপূর্ণ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি ডিএমপিতে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব স্বাক্ষরিত এই আদেশে জানানো হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই বদলির আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে তার এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

মানবকণ্ঠ/আরআই