Image description

আজকের দিনটি সময়ের প্রবাহে একসময় ইতিহাসের অংশ হয়ে যায়। প্রতিদিনের ছোট-বড় ঘটনাই ভবিষ্যতে গুরুত্বপূর্ণ দলিলে পরিণত হয়। ইতিহাসের পাতা ঘেঁটে আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, পাশাপাশি জন্ম ও মৃত্যুতে স্মরণীয় ব্যক্তিত্বদের তথ্য তুলে ধরতেই আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসে আজকের এই দিনে’।

বুধবার, ৮ এপ্রিল ২০২৬

ঘটনাবলি:
০৭১৪ - আবুল আব্বাস আবদুল্লাহ বিন মোহাম্মাদ যিনি সাফহ নামে বিশেষভাবে পরিচিত তিনি আব্বাসীয় খলিফাদের মধ্যে প্রথম খেলাফাতের মসনদে বসেন।

১৫১৩ - জুয়ান দ্য লেওন ফ্লোরিডা (যুক্তরাষ্ট্রের দ্বীপ) আবিষ্কার করেন।
 
১৭৫৯ - ব্রিটিশ বাহিনী ভারতের মাদ্রাজ দখল করে।
 
১৮৫৭ - সিপাহী বিদ্রোহের সেনা মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেয়া হয়।

১৮৬৬ - ইতালি ও প্রুশিয়া অস্ট্রিয়া সাম্রাজ্যের বিরুদ্ধে একাত্মতা ঘোষণা করে।
 
১৮৯৮ - সুদানের আতবারা নদীর কাছে যুদ্ধে ব্রিটিশ সেনাপতি হোরেশিও কিচেনার বিজয়ী হন।
 
১৯০২ - কলকাতায় মূক ও বধির বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
 
১৯০৮ - হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ‘হার্ভার্ড বিজনেস স্কুল’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।
 
১৯১৩ - চীনে প্রথম পার্লামেন্ট চালু হয়।
 
১৯৪৬ - লিগ অব নেশন্সের শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।
 
১৯৫০ - ভারত ও পাকিস্তানের মধ্যে ‘লিয়াকত-নেহরু’ চুক্তি স্বাক্ষর হয়।
 
১৯৫৯ - পৃথিবী থেকে পাঠানো রাডার সিগনাল সূর্যের সঙ্গে ধাক্কা খেয়ে ফিরে আসে।
 
১৯৬২ - পারস্য উপসাগরে ব্রিটিশ জাহাজে বোমা বিস্ফোরণ হলে প্রায় ২৩৬ জন নিহত হন। ভারতীয় ব্যাটসম্যান উমরিগড় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭২ রান করেন।
 
১৯৭০ - ইসরাইলের যুদ্ধ বিমান কায়রো থেকে ৮০ কিলোমিটার উত্তরে বাহরুল বাকের স্কুলে হামলা চালালে পাঠরত ৪৬ শিশু নিহত হয়। 
 
১৯৭১ - ভারতের ত্রিপুরায় বাংলাদেশি শরণার্থীদের জন্য ৯টি শরণার্থী শিবির খোলা হয়।
 
১৯৭২ - বাংলাদেশ সরকার প্রথম স্থল, নৌ ও বিমান বাহিনী গঠন করে।
 
১৯৮০ - প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ মোহাম্মাদ বাকের সাদর এবং তার বোন বিনতুল হুদা ইরাকের বাথ সরকারের হাতে নিহত হন।
 
১৯৯৪ - অর্থ কেলেঙ্কারির অভিযোগে জাপানের প্রধানমন্ত্রী হোসেকাওয়া পদত্যাগ করেন।
 
২০০২ - ১৯৭২ সালের পর আবার ঢাকায় ‘বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক’ অনুষ্ঠিত হয়।
 
জন্ম
১৬০৫ - স্পেনের রাজা চতুর্থ ফিলিপ।
 
১৮৫৯ - অস্ট্রীয় গণিতবিদ ও দার্শনিক অ্যাডমন্ড হুসার্ল।
 
১৮৭৮ - সি এম মার্থন, দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান।
 
১৮৯২ - হেম চন্দ্র রায়চৌধুরী, ভারতীয় বাঙালি ইতিহাসবিদ। ম্যারি পিকফোর্ড, কানাডীয়-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক।
 
১৯০৪ - নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ অর্থনীতিবিদ জন হিক্স।
 
১৯১১ - নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রসায়নবিদ মেলভিন কেলভিন।
 
১৯২৯ - বেলজিয়ান গায়ক, গীতিকার ও অভিনেতা জ্যাকুয়েস বরেল।
 
১৯৩৪ - জাপানি স্থপতি কিশোর কুরোকাওয়া।
 
১৯৩৮ - কফি আনান, ঘানার কূটনীতিবিদ এবং জাতিসংঘের সপ্তম মহাসচিব।
 
১৯৪২- কাজী আরেফ আহমেদ, বাংলাদেশের রাজনীতিবিদ।
 
১৯৫১ - আইসল্যান্ড অর্থনীতিবিদ, সাংবাদিক ও রাজনীতিবিদ ২৩তম প্রধানমন্ত্রী গেইর হারডে হার্ডে।
 
১৯৬৩ - সাবেক ইংল্যান্ড ক্রিকেটার অ্যালেক জেমস স্টুয়ার্ট। ইংরেজ গায়ক, গীতিকার, অভিনেতা ও ফটোগ্রাফার জুলিয়ান লেনন।
 
১৯৬৬ - মার্কিন অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক রবিন রাইট।
 
১৯৬৮ - মার্কিন অভিনেত্রী ও পরিচালক প্যাট্রিসিয়া আরকুয়েটে।
 
১৯৭১ - শোয়াইব জিবরান, বাংলাদেশের একজন কবি, লেখক ও শিক্ষাতত্ত্ববিদ।
 
১৯৮৩ - ভারতীয় তামিল অভিনেতা ও গায়ক আল্লু অর্জুন।
 
১৯৮৬ - রাশিয়ান ফুটবলার ইগর আকিনফেভ।
 
১৯৮৭ - ডাচ ফুটবলার রয়স্টন ড্রেন্টে।
 
মৃত্যু
০২১৭ - রোমান সম্রাট কারাকালা।
 
১০৩০ - দিগ্বিজয়ী সুলতান মাহমুদ গজনবী।
 
১১৪৩ - বাইজান্টাইন সম্রাট জন দ্বিতীয় কম্নেনস।
 
১৭৫৭ - বাংলার নবাব আলীবর্দী খাঁ।
 
১৮৩৫ - ভিলহেল্ম ফন হুম্বোল্ট, জার্মান ভাষাবিজ্ঞানী।
 
১৮৬১ - নিরাপদ লিফ্‌টের মার্কিন উদ্ভাবক এলিশা গ্রেভ্‌স্ ওটিস।
 
১৮৯৪ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক।
 
১৯৩১ - নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ কবি এরিক আক্সেল কারলফেল্ডট।
 
১৯৩৬ - নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান চিকিৎসক রবার্ট বারানি।
 
১৯৫০ - হেমচন্দ্র কানুনগো, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী।
 
১৯৭১ - রাঙ্গামাটিতে বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক মুন্সী আবদুর রউফ শহীদ হন।

১৯৭৩ - পাবলো পিকাসো, স্পেনীয় চিত্রশিল্পী ও ভাস্কর।
 
১৯৭৬ - খ্যাতনামা বাঙালি ফুটবলার গোষ্ঠ পাল (দৈনিক ইংলিশম্যান তাকে চীনের প্রাচীর উপাধি দিয়েছিল)।
 
১৯৮১ - বাঙালি পতঙ্গবিশারদ ও উদ্ভিদবিদ গোপালচন্দ্র ভট্টাচার্য।
 
১৯৮৪ - নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ পিয়োতর লিওনিদোভিচ কাপিৎসা।
 
১৯৯২ - নোবেল পুরস্কার বিজয়ী সুইস ফার্মাকোলজিস্ট ড্যানিয়েল বভেট।
 
১৯৯৩ - ইংল্যান্ডের ব্যাটসম্যান গ্রিফিথ।
 
১৯৯৪ - বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক, জাতীয় ব্যক্তিত্ব এম এম মোহাইমিন।
 
১৯৯৬ - মরিস অলম, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।
 
২০০০ - মার্কিন অভিনেত্রী ক্লেয়ার ট্রেভর।
 
২০১৩ - ইংরেজ আইনজীবী, রাজনীতিবিদ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার।
 
২০২৪ - পিটার হিগস, নোবেল পুরস্কার জয়ী ব্রিটিশ তাত্ত্বিক পদার্থবিদ