হাজার হাজার বইয়ে সুসজ্জিত এক একটা প্যাভিলিয়ন, এমন কয়েক শত প্যাভিলিয়নে বিভিন্ন ধারার, বিভিন্ন মাত্রার, বিভিন্ন বিষয়ের বই নিয়ে, অজস্র লেখকের আবেগ, অনুভূতি, সুখ, দুঃখের বহির্প্রকাশ, প্রকাশনা শিল্পের বিস্তার, প্রকাশকদের হাসি-আনন্দের সুখানুভূতি, ব্যবসায়িক সাফল্যগাথা আর লেখক, পাঠক, প্রকাশকের মিলনমেলায় মুখরিত থাকে যে অঙ্গন, সেই অঙ্গনকে আমরা বইমেলা বলে আখ্যায়িত করে থাকি। বইমেলা বা গ্রন্থমেলা এই শব্দ দুটি আমাদের হƒদয়ের স্পন্দনের মতো প্রতিটি শিরায় শিরায় স্পন্দিত হতে থাকে। কোটি কোটি বাঙালির প্রাণের মেলা এই বইমেলা। ফেব্রুয়ারি এলেই প্রতিটি বাঙালির নিঃশ্বাসে নিঃশ্বাসে ধ্বনিত হয় এই মেলা। স্বাধীন বাংলার ঐতিহ্যবাহী এই মেলার ইতিহাস আমাদের স্বাধীনতার মতোই প্রাচীন।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।’ ফেব্রুয়ারি মাস আর ১৯৫২ সালের ভাষা আন্দোলনে মহান ভাষা শহীদের আত্মত্যাগের স্মৃতিকে অক্ষত রাখার জন্যই তৎকালীন একুশে গ্রন্থমেলার যাত্রা শুরু করা হয় ফেব্রুয়ারিতে, যা আজও ‘অমর একুশে গ্রন্থমেলা’ হিসেবে পালিত হয়ে আসছে বাংলা একাডেমি প্রাঙ্গণসহ সোহরাওয়ার্দী উদ্যানে। বর্তমানে ২০২৪ সালেও এর ব্যত্যয় ঘটেনি। এবারও ফেব্রুয়ারিতে শুরু হতে চলেছে এই গ্রন্থ মেলা। আধুনিক বিশ্বে যত ধরনের মেলা হয়ে থাকে এর মধ্যে সব থেকে জনপ্রিয় মেলা হলো এই বইমেলা। পৃথিবীর অনেক দেশেই এই মেলার আয়োজন করা হয়। লাখ লাখ মানুষ ভিড় জমায় এই বই মেলায়। জার্মানির ফ্রাঙ্কফুর্ট মেলা, লন্ডন বইমেলা, আন্তর্জাতিক কলকাতা বইমেলা, নয়াদিল্লি বইমেলা, কায়রো বইমেলা, হংকং বইমেলা, বুক এক্সপো আমেরিকা বইমেলা(বিইএ) আবুধাবি বইমেলা ইত্যাদি।
আমাদের দেশের ‘অমর একুশে বইমেলায় সম্পূর্ণ মেলা চত্বরকে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির নামে ভাগ করা হয়ে থাকে। যেমন ভাষা শহীদ শফিক, রফিক, সালাম, বরকত, সাহিত্যিক কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহ্, সাহিত্য বিশারদ আব্দুল করিম উল্লেখযোগ্য। একপাশে থাকে শিশুকর্নার, যেখানে শিশুতোষ বইয়ের প্রকাশনা সম্পর্কে জানা যায়। এছাড়াও মেলায় আছে বিভিন্ন সরকারি স্টল, বেসরকারি সেবাদান প্রতিষ্ঠান, আছে নতুন বইয়ের মোড়ক উšে§াচন মঞ্চ, লেখক কর্নার বা লেখক কুঞ্জ, মিডিয়া সেন্টার আর তথ্য কেন্দ্র। মোড়ক উšে§াচন মঞ্চ থেকে প্রতিদিন প্রতিনয়ত নতুন বইয়ের নাম ও লেখক পরিচয় ঘোষিত হতে থাকে। আর লেখক কর্নার বা লেখক কুঞ্জে চলে লেখক পাঠকের মতবিনিময় চক্র যা থাকে মেলার নির্দিষ্ট সময় পর্যন্ত চলমান। এছাড়াও প্রকাশিত বইয়ের কপিরাইট বা মেধাস্বত্ব আইন লঙ্ঘন রোধে একটি বিশেষ টাক্সফোর্স প্রস্তুত থাকে যারা কি না সাহিত্য সহায়ক পরিবেশ ও তথ্য নিরাপত্তা রক্ষার কাজে নিযুক্ত থাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মেলার নিয়ন্ত্রণ ও যাবতীয় দায়িত্ব পালন করে থাকে। বিভিন্ন ধরনের সাহিত্য আলোচনা, কবিতা আবৃত্তির আসর, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মেলাকে জীবন্ত করে রাখে। আমাদের বাংলাদেশে অমর একুশে গ্রন্থমেলা নামে ফেব্রুয়ারি মাসজুড়ে চলে বইমেলা। কিন্তু আমরা হয়ত অনেকেই জানি না এই বইমেলার ইতিহাস। কিভাবে শুরু হলো এই বইমেলা? কে বাঙালির এই প্রাণের মেলা সূচনা করেন?
স্বাধীনতার আগে: আমাদের দেশের বইমেলা শুরুর ইতিহাস খুবই কৌতূহলপূর্ণ। একেক জনের একেক চিন্তা চেতনা। স্বাধীনতার আগে এই বইমেলার চিন্তাটি প্রথমে করেছিলেন প্রয়াত কথা সাহিত্যক জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক সরদার জয়েন উদদীন সাহেব। ১৯৬৫ সালের দিকে সরদার জয়েন উদদীন সাহেব যখন বাংলা একাডেমিতে চাকরি করতেন তখন তিনি ‘ডড়হফবৎভঁষ ডড়ৎষফ ঙভ ইড়ড়শং’ নামে একটি বই পড়তে গিয়ে ‘ইড়ড়শ’ এবং ‘ঋধরৎ’ এই শব্দ দুটো দেখে পুলকিত হন এবং বই বিক্রি, বইয়ের প্রচার, প্রসারের কাজে এই বইমেলা কতটা গুরুত্বপূর্ণ তা তিনি অনুভব করতে পারেন। তš§ধ্যে তিনি ইউনেস্কোর শিশু কিশোর গ্রন্থমেলা উন্নয়নের একটি কাজ পেয়ে যান। কাজটি শেষ করার পরবর্তীতে তিনি একটি শিশুগ্রন্থ মেলার আয়োজনের চিন্তাভাবনা করেন। তার ফলশ্রুতিতে তিনি একটি শিশুগ্রন্থমেলার আয়োজন করেছিলেন তৎকালীন কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির (বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি) নিচতলায়। স্বাধীনতা- উত্তর এই মেলাটাই ছিল প্রথম বইমেলা। কিন্তু এই মেলা করে সরদার জয়েন উদদীন সাহেব পুরোপুরি তৃপ্ত হতে পারেননি। ১৯৭০ সালে নারায়ণগঞ্জ ক্লাবের সহযোগিতায় নারায়ণগঞ্জে একটি গ্রন্থমেলার আয়োজন করেন। এই মেলার আলোচনা সভায় অংশ নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রধান অধ্যপক মুহাম্মদ আব্দুল হাই, শহীদ অধ্যাপক মুনীর চৌধুরী ও সরদার ফজলুল করিম। এই মেলায় তিনি রঙ্গ-তামাশার মাধ্যমে একটি ঈঙ্গিত দিয়েছিলেন পাঠক ও দর্শকদের।
স্বাধীনতা পরবর্তী ইতিহাস: স্বাধীনতার পরবর্তীতে যতদুর জানা যায় ১৯৭২ সালের ফেব্রুয়ারির আট তারিখে চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন বর্ধমান হাউস প্রাঙ্গণের বটতলায় এক টুকরো চটের ওপর কলকাতা থেকে আনা ৩২টি বই সাজিয়ে বইমেলার শুরু করেছিলেন। এই বই কয়টি ছিল চিত্তরঞ্জন সাহার স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ (বর্তমানে মুক্তধারা প্রকাশনী) থেকে প্রকাশিত মুক্তিযুদ্ধের সময় ভারতে অবস্থানকারী বাংলাদেশি শরণার্থী লেখকদের লেখা বই।
আর ওনারা প্রয়োজনে একত্রিত হতেন জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসানের কলকাতার অস্থায়ী বাসায়। লেখক, শিল্পী, সাংবাদিকদের এই আড্ডায় উপস্থিত থাকতেন চিত্তরঞ্জন সাহা। এই যুদ্ধের পটভূমি, যুদ্ধ চলাকালীন পরিস্থিতি সম্পর্কে লিখতে চিত্ত বাবু উৎসাহ যোগাতেন। নির্বাসিত এই লেখকদের বই প্রকাশ করার দায়িত্ব তিনি নিজেই নিয়েছিলেন। সে সময়ে চিত্তরঞ্জন বাবু অন্যান্যদের সহায়তায় ‘স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ নামে কলকাতায় একটি প্রকাশনা সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীতে মুক্তধারা প্রকাশনীতে পরিণত হয়েছিল। সেই ৩২টা বই চিত্ত বাবু নিজ দায়িত্বে প্রকাশ করেছিলেন। স্বাধীন বাংলাদেশের প্রকাশনা শিল্পের প্রাথমিক উপাদান ছিল এই বইগুলো। সেজন্যই এই বইমেলা বইয়ের ইতিহাসের সাথে সাথে দেশের ইতিহাসেও বেশ গুরুত্বপূর্ণ ছিল।
১৯৭২ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত এভাবেই বইমেলায় বই বিক্রির চর্চা চালিয়ে যান চিত্তবাবু। বই বিক্রির এই সুন্দর চিন্তাধারায় উদ্বুদ্ধ হয়ে ১৯৭৬ সালে কিছু প্রকাশক এসে একাত্ম হন চিত্ত বাবুর সাথে। মাঝে ১৯৭৩ সালে এই মেলা চলাকালীন সময়ে বাংলা একাডেমি স্বতন্ত্র ভাবে ১৫ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ হ্রাসকৃত মূল্যে নিজস্ব প্রকাশনার বই বিক্রির ব্যবস্থা করে। ১৯৭৪ সালে বাংলা একাডেমি নিজস্ব ভাবে ১৪ ফেব্রুয়ারি সাহিত্য সম্মেলনের আয়েজন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐ সম্মেলন উদ্বোধন করেন। এ উপলক্ষে বাংলা একাডেমি তার নিজস্ব প্রকাশিত বই ও প্রদর্শনীর আয়োজন করে।
১৯৭৮ সালে বাংলা একাডেমির তৎকালীন মহা পরিচালক আশরাফ সিদ্দিকী বাংলা একাডেমিকে মেলার সংগে যুক্ত করেন। ফলে বইমেলা অন্য একটি মাত্রায় পৌঁছে যায়। জনাব আশরাফ সিদ্দিকীর সক্রিয় ভূমিকায়, বাংলা একাডেমির সক্রিয়তায় সেই দিনের সেই বইমেলা আজকের এই গৌরবময় অবস্থানে এসে দাঁড়িয়েছে। ১৯৭৯ সালে বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতিও এই মেলায় যুক্ত হয়। উল্লেখ আছে যে এই সমিতি প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন সাহা। ঐ সময়ে ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত মেলা হতো। তখন এই মেলার নাম ছিল ‘একুশে গ্রন্থমেলা।’ ১৯৮১ সালে মেলার মেয়াদ কমিয়ে ১৪ দিন করা হয়। কিন্তু প্রকাশকদের দাবির মুখে ১৯৮২ সালে আবার মেলার মেয়াদ ২১ দিন ধার্য করা হয়। ১৯৮৩ সালে কাজী মনজুরে মওলা বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে বাংলা একাডেমিতে প্রথম একুশে বইমেলার আয়োজন করেন। তখন এই মেলার নামকরণ করা হয় ‘অমর একুশে গ্রন্থমেলা’ যা নিয়মিত ভাবে বাংলা একাডেমির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ে আসছিল ২০১৩ সাল পর্যন্ত।
২০১৩ সালে মেলা চলাকালীন সময়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইয়ের স্টলগুলোতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এই ঘটনার পর থেকে ২০১৪ সাল থেকে ‘অমর একুশে গ্রন্থমেলা’ বাংলা একাডেমির মুখোমুখি সোহরাওয়ার্দী উদ্যানে স্থানান্তরিত করা হয়। প্রকাশকদের সংখ্যা বৃদ্ধির কারণে মেলার পরিসর বাড়ানো হয় এবং মেলা একমাস ধরে অনুষ্ঠিত হয়। সঙ্গে বাড়ানো হয় কয়েক স্তরের নিরাপত্তা। সেই ২০১৪ সাল থেকে এই ২০২৩ সাল পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে এক মাসব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। মাঝে ২০২১ সালে মহামারি করোনার কারণে গ্রন্থমেলা মার্চের ১ তারিখ থেকে ১৪ তারিখ অনুষ্ঠিত হয়। ২০২২সালে অবশ্য ১৫ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত মেলা অনুষ্ঠিত হয়েছিল।
স্বাধীনতা পরবর্তী কালে সেই ৩২টি বইয়ের ক্ষুদ্র মেলা কালের পরিক্রমায় পরিণত হয়েছে বাঙালির আত্মার আত্মীয়তায় প্রাণের বই মেলায়। পরিণত হয়েছে লেখক, পাঠক আর প্রকাশকের মহামিলনের এক আনন্দযজ্ঞের মহাতীর্থে।
লেখক: কবি ও প্রাবন্ধিক
মানবকণ্ঠ/এসআরএস

