প্রায় দুই হাজার কিলোমিটার দূরত্বে অবস্থিত দুটি ভূখণ্ডের দুটি ভিন্ন ভাষার জাতিসত্তাকে মিলিয়ে পাকিস্তান রাষ্ট্রের জš§ থেকেই মাতৃভাষাকে কেন্দ্র করে সূচনা হয়েছিল আন্দোলনের। আর এই ভাষা আন্দোলনকেই বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পথে প্রথম পদক্ষেপ হিসেবে মনে করা হয়। ইউনেস্কো ১৯৯৯ সালে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার আগ পর্যন্ত বাংলাদেশে এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হতো। এই ইতিহাস বাংলাদেশের অনেকেরই জানা। বাংলা ভাষার বিশ্বজনীন ব্যবহার আমাদের জন্য একটি গৌরবের বিষয়। ভাষা মানুষের চিন্তাশীলতার মাধ্যমে বিকশিত হয়ে বিশ্বজনীন হয়ে ওঠে। বিভিন্নভাবে এ চিন্তাশীলতার বিস্তার ঘটে। স্বীকৃতির মাধ্যমে একটি ভাষা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভাষার মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বীকৃতি প্রয়োজন। ভাষার স্বীকৃতি মানে ভাষার গুরুত্ব ও প্রয়োজনীয়তাকে মেনে নেওয়া। এই মেনে নেওয়াটা হতে হয় মনোজাগতিক দিক থেকে। কোনো লোক দেখানো স্বীকৃতির মাধ্যমে ভাষাকে প্রকৃত মর্যাদায় অভিষিক্ত করা যায় না। বর্তমানে বাংলা ভাষার স্বীকৃতি বিষয়ে এই আলোচনা প্রাসঙ্গিক মনে করার একটি প্রধান কারণ হলো ভাষা আন্দোলনের সাত দশক এবং স্বাধীনতার পাঁচ দশক পরেও বাংলা ভাষাকে মর্যাদার আসনে দেখা যাচ্ছে না। মাতৃভাষা বাংলার রাষ্ট্রীয় মর্যাদা প্রতিষ্ঠার জন্য আমাদের পূর্বপুরুষ রক্ত দিয়েছে। অনেকেই হয়তো যুক্তি দিবেন যে, আন্তর্জাতিক মানের কারণে ইংরেজির মর্যাদা বেশি। আমি নিজেও ইংরেজি ভাষাবিদ্বেষী নই। বৈশ্বিক প্রয়োজনে আমাদের ইংরেজি শিখতে হবে। কিন্তু ব্যবহারিক জীবনে বাংলার প্রতি গভীর শ্রদ্ধা থাকতে হবে। বিদেশি ভাষা আমাদের ক্ষেত্রবিশেষে প্রয়োজন। কিন্তু মাতৃভাষা বাংলা আমাদের আত্মপরিচয় প্রতিষ্ঠার মাধ্যম। একটি প্রয়োজন আর একটি আত্মপরিচয়।
প্রয়োজনকে প্রাধান্য দিয়ে আত্মপরিচয়কে অবহেলা করলে কোনো জাতি মাথা উঁচু করে বাঁচতে পারে না। চীন, জাপান, কোরিয়াসহ অনেক দেশ নিজস্ব ভাষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন। তাই বলে আন্তর্জাতিক পরিমণ্ডলে তারা পিছিয়ে নেই। বাংলা ভাষার সামাজিক স্বীকৃতির পাশাপাশি অর্থনৈতিক স্বীকৃতির কথাও ভাবতে হবে। একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির চির প্রেরণা ও অবিস্মরণীয় একটি দিন। এটি শুধু বাংলাদেশের নয়, এখন এটি সারা বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। জাতির জীবনে শোকাবহ, গৌরবোজ্জ্বল, অহংকারে মহিমান্বিত চিরভাস্বর এই দিনটি। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উšে§ষ। সেদিন মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রফিক, জব্বার, সালাম, বরকত ও সফিউররা। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বুকের রক্ত ঢেলে দেয়ার প্রথম নজির এটি। সেদিন তাদের রক্তের বিনিময়ে শৃঙ্খলযুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা ও মায়ের ভাষা। আর এর মাধ্যমে বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রামের সূচনা হয়েছিল তা মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে চূড়ান্ত পরিণতি লাভ করে। বাংলা ভাষা একটি প্রাচীনতম ও ঐশ্বর্যমণ্ডিত ভাষা। বহু বাধা-বিঘ্ন পেরিয়ে ক্রমশ এই ভাষা বিকশিত হয়েছে। একটি দেশ ও জাতির উন্নতিতে সামগ্রিক উন্নয়নের স্বার্থে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম। কোনো জাতির সামাজিক, অর্থনৈতিক বা ঐতিহাসিক পটভূমি তার নিজ মাতৃভাষার মাধ্যমেই প্রতিফলিত হয়। কোনো জাতির সাংস্কৃতিক ধারণাকেও আমরাও তার মাতৃভাষার মাধ্যমে অনুধাবন করতে পারি। একটি শিশুও তার মাতৃভাষাতেই প্রথম কথা বলতে শেখে। আবার, মনের ভাব সহজেই প্রকাশ করা যায় মাতৃভাষায় কথা বলে। আমাদের নতুন প্রজšে§রও নিজ মাতৃভাষা সম্পর্কে সম্যক জ্ঞান থাকা আবশ্যিক।
মাতৃভাষা সম্পর্কে জ্ঞান থাকলেই নিজ ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে সঠিক মূল্যায়ন করা সম্ভব হয়ে ওঠে। ইতিহাসে ঘাঁটলে দেখা যাবে, বিভিন্ন উন্নত দেশের অধিবাসীরা তাদের মাতৃভাষার মাধ্যমেই শিক্ষা গ্রহণ করেন। ইংরেজি ভাষার পাশাপাশি নিজেদের মাতৃভাষা সম্পর্কে সম্যক জ্ঞান থাকা দরকার। দেশের বর্তমান শিক্ষানীতিতে মাতৃভাষায় শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। সমগ্র বিশ্বব্যাপী এখন বাংলা ভাষা স্বীকৃত। এ ভাষার মর্যাদা আজ পৃথিবী জুড়ে। জাতি সংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর ঘোষণা অনুযায়ী ২১ ফেব্রুয়ারি তথা শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। জীবনের সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারযোগ্য। তবে সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহার হলেও এখনও বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যায়। যেমন: বাংলার পরিভাষাগত জটিলতা, মানসম্পন্ন বাংলা অনুবাদ শব্দ তৈরি ও ব্যবহারের অযোগ্যতা। সরকারি কাজ-কর্মে সাধুভাষার ব্যবহার, আইন-আদালত সংক্রান্ত, বৈজ্ঞানিক, ও চিকিৎসা বিষয়ক শব্দাবলির অনুবাদে জটিলতা, উচ্চ শিক্ষায় মানসম্পন্ন বইয়ের অভাব, বাংলা ভাষা ব্যবহারের হীনম্মন্যতা এবং বাংলা উচ্চারণের সমস্যা। তবে এই সমস্ত সমস্যা সমাধানের জন্য সর্বস্তরে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই বাংলা একাডেমির উদ্যোগে বেশ কিছু পরিভাষা পুস্তক প্রকাশিত হয়েছে। আইন-আদালত ও উচ্চ শিক্ষার ক্ষেত্রেও বাংলা প্রচলনের কার্যকরী উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহারকে প্রতিষ্ঠিত করতে ও ভাষার সার্বিক উন্নয়নে বেশ কিছু সংগঠনও নিরলস কাজ চালিয়ে যাচ্ছে। ভাষা শহীদদের মর্যাদা রক্ষা করতে ও বিশ্বজুড়ে বাংলা ভাষার মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন অপরিহার্য ১৯৯৯ সালে ইউনেস্কো কর্তৃক বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃত এবং ২০১০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ এখন থেকে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হবে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। আর এভাবেই বাংলা ভাষার বিশ্বায়ন প্রক্রিয়া চলমান।
রাষ্ট্রীয় পর্যায় বাংলা ভাষা ব্যবহারকারী দেশের সংখ্যা মূলত একটি-বাংলাদেশ। সাংবিধানিকভাবে বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। এর বাইরে ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা প্রদেশ, আসাম প্রদেশের বরাক উপত্যকার অন্যতম প্রশাসনিক ভাষা বাংলা, ফলে ভারতের ক্ষেত্রে বাংলা একটি প্রাদেশিক ভাষা। ভারত উপমহাদেশের বাইরে একমাত্র আফ্রিকার সিয়েরালিওনে বাংলা ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দেয়া হয়েছে। সম্প্রতি ২০১৬ সালে অস্ট্রেলিয়ার সংসদ বাংলাকে স্বীকৃতির বিল পাস করে। ফলে বাংলা ভাষা লাভ করে এক অনন্য মর্যাদা। এই মুহূর্তে বহির্বিশ্বে ৩০টি দেশের ১০০টি বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে বাংলা বিভাগ, সেখানে প্রতি বছর হাজার হাজার অবাঙালি পড়ুয়া বাংলাভাষা শিক্ষা ও গবেষণার কাজ করছে। এছাড়া চীনা ভাষায় রবীন্দ্র রচনাবলির ৩৩ খণ্ডের অনুবাদ এবং লালনের গান ও দর্শন ইংরেজি ও জাপানি ভাষায় অনুবাদ হয়েছে। বাংলা ভাষা, সাহিত্য, ইতিহাস ও সংস্কৃতি নিয়ে বহির্বিশ্বে ভারত ও বাংলাদেশের পর ব্রিটেন ও আমেরিকায় সবচেয়ে বেশি চর্চা হয়ে থাকে। এর বাইরে চীন, জাপান, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জার্মানি, পোল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে বাংলা ভাষার সংস্কৃতি চর্চা হচ্ছে। আমেরিকায় কমপক্ষে ১০টি বিশ্ববিদ্যালয় ও এশীয় গবেষণা কেন্দ্রে বাংলা ভাষার চর্চা হচ্ছে। এর মধ্যে নিউইর্য়ক, শিকাগো, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, ভার্জিনিয়া উল্লেখযোগ্য। বিশ্বের ছয়টি দেশের রাষ্ট্রীয় বেতারে বাংলা ভাষার আলাদা চ্যানেল রয়েছে। আরও ১০টি দেশের রেডিওতে বাংলা ভাষার আলাদা অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে। ব্রিটেনে ছয়টি ও আমেরিকায় ১০টি বাংলাদেশি মালিকানাধীন ও বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল রয়েছে। বিট্রেনে ১২টি বাংলা সাপ্তাহিক পত্রিকা বের হয়। বেতার বাংলা নামে সেখানে একটি বাংলা রেডিও স্টেশন রয়েছে। ইউরোপের ইতালিতে বর্তমানে পাঁচটি বাংলা দৈনিক পত্রিকা এবং রোম ও ভেনিশ শহর থেকে তিনটি রেডিও স্টেশন পরিচালিত হচ্ছে।
এছাড়াও ছয়টি অনলাইন টেলিভিশন এবং ব্যক্তিগত উদ্যোগে শতাধিক ফেসবুক টেলিভিশন চালু রয়েছে। এছাড়া ডেনমার্ক সুইডেনসহ ইউরোপের আটটি দেশ এবং মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ থেকে বাংলা ভাষার মুদ্রিত ও অনলাইন পত্রিকা প্রকাশিত হয়। একুশে ফেব্রুয়ারি উদযাপিত হয় সারা পৃথিবীতে একুশে আমাদের মননের বাতিঘর হিসেবে। একুশ এখন সারা বিশ্বের ভাষা ও অধিকারজনিত সংগ্রাম ও মর্যাদার প্রতীক। সারা বিশ্বের বিভিন্ন দেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের অহংকার শহীদ মিনার। ১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলা ভাষাকে সত্যিকার অর্থে বিশ্বায়নের পূর্ণরূপ দেয়ার জন্য জাতির জনক শেখ মুজিবুর রহমান উদ্যোগ গ্রহণ করেন। তার এই উদ্যোগের প্রথম বাস্তবায়ন হয় জাতিসংঘের সাধারণ পরিষদে। জাতিসংঘে কার্যক্রম পরিচালিত হয় পাঁচটি ভাষায়। সব দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তথা জাতিসংঙ্গের নিযুক্ত প্রতিনিধিরা উক্ত পাঁচটি ভাষার যেকোনো একটি ভাষায় ভাষণ দেন। একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৩ মার্চ জাতিসংঘের সাধারণ পরিষদে সদস্যরাষ্ট্র হিসেবে বাংলায় ভাষণদান করার ফলে বিশ্ববাসী জানতে পারে বাংলা ভাষার মহত্ত্ব। আমাদের স্বকীয় চেতনা নিয়ে এগিয়ে যেতে হলে বাংলাকে স্বয়ংসম্পূর্ণতার পথে নিয়ে যেতে হবে। বর্তমান পরিস্থিতিতে উচ্চশিক্ষা বা পেশার ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহার করতে চাইলে তার উপযুক্ত পরিভাষাকাঠামো গড়ে তুলতে হবে। সেই শপথ নিয়ে যদি আগোনো যায়, তাহলেই বাংলা সর্বস্তরে ব্যবহারযোগ্য ভাষা হয়ে উঠতে পারবে। সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন বাস্তবায়ন করা গেলেই ভাষা শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো সার্থক এবং বাংলা ভাষার মর্যাদা সমুন্নত হবে। বিশ্বের প্রতিটি রাষ্ট্রে বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা এবং গবেষণাকে অগ্রাধিকার দিয়ে কীভাবে মানবিক আচরণ ও মনস্তাত্ত্বিবক বিশ্লেষণের মাধ্যমে অর্থনীতির যোগসূত্র তৈরি করা যায় সেটি নিয়ে ভাবতে হবে। তবেই দেশ ও মানুষ এগিয়ে যাবে।
লেখক: গবেষক ও কলামিস্ট
মানবকণ্ঠ/এসআরএস

