পলাশী যুদ্ধের নাটকীয়তার মধ্যে দিয়ে সিরাজুদ্দৌলার পতন ও স্বাধীন বাংলার সূর্য অস্তমিত হলে, শুরু হয় ব্রিটিশ নৈরাজ্যের শাসন ব্যবস্থা। প্রায় দুইশত বছর নিরীহ বাঙালিদের অত্যাচার, জুলুম, ও কোণঠাসা করে তাসের রাজত্ব কায়েম করে। অবশেষে ১৯৪৭ সালে ভারতবর্ষ বিভক্ত হলেও বাঙালির মুক্তির ডাক আসেনি, যেখানে ভারত ও পাকিস্তান নামে দুইটি দেশের জš§ হয়, বাংলা অন্তর্ভুক্ত হয় পাকিস্তান শাসনের অধীনে। আবারও জুলুম, অত্যাচারের ধার খুলে যায়। পাকিস্তান শাসনের শুরুটা হয় বাঙালিদের ভাষার ওপর আঘাত দিয়ে, যেখানে মাতৃভাষা হিসেবে উর্দু হবে বলে উল্লেখ করেন তাৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী। পূর্বপাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের ভাষাগত অবস্থান লক্ষ করলে দেখা যায় যে পাকিস্তানের ৫৬% মানুষ বাংলা ভাষায় কথা বলে, যেখানে উর্দু সহ অন্যান্য ভাষাভাষী ছিল ৪৪%। মূলত মাতৃভাষার বৈষম্যের শিকার হয়েই ১৯৫২ সালের ২১ ফেব্রæয়ারি ছাত্র জনতা ও সাধারণ মানুষের আন্দোলনের চিত্র ফুটে উঠেছে। মাতৃভাষা রক্ষায় বীরদর্পে বাংলার ছাত্র জনতার যে আন্দোলন, ১৪৪ ধারা জারি ভঙ্গ করে যে আন্দোলন, সেই আন্দোলন বাঙালি জাতির মাতৃভাষা রক্ষা ও নিজ অস্তিত্ব সংকট থেকে উদ্ধার করা ছিল মূল লক্ষ্য। ৎ
পুলিশের গুলিতে শহীদ হন রফিক, জব্বার, সালাম, বরকতসহ আরো অনেকেই। ভাষাশহীদদের মর্যাদা রক্ষায় নির্মিত হয় শহীদ মিনার। যদিও শহীদ মিনার নির্মাণের জন্য পাকিস্তানি শাসনামলে অনেক সংগ্রাম করতে হয়েছে। শহীদ মিনার বাঙালির ঐতিহ্যের প্রতীক, বাঙালির মুক্তির প্রতীক, বাঙালির চেতার প্রতীক, স্বাধীনতা সংগ্রামের প্রতীক, অধিকার আদায়ের প্রতীক, অপশক্তির বিরুদ্ধে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার প্রতীক। তাই পাকিস্তান শাসকশ্রেণি উপলব্ধি করতে পেরেছিল যে যাইকিছু হোক বাঙালির সামনে, বাংলার বুকে কোথাও শহীদমিনার রাখা যাবে না। বারবার শহীদ নির্মাণ বাধা দিয়েছে, শহীদ মিনার ভেঙে দিয়েছে। যে মিনার বাঙালির হƒদয়ে গাঁথা তা তো আর মুছে দিতে পারে নি। একুশর চেতনায় উজ্জীবিত হয়েই ১৯৭১ সালের স্বাধীনতার স্বপ্নের জাল তৈরি করে বাঙালি জাতি। যেখানে যুদ্ধ, লড়াই ছাড়া মুক্তি অসম্ভব সেখানে দমে যায়নি। আর বাঙালির দমে না যাওয়া, পিছু না হাঁটা একটা সাহস ও অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও অধিকার আদায়ের মধ্যে দিয়ে জাতিসত্তা টিকিয়ে রাখার।
বাঙালি জাতির ঐতিহ্য ধারণ করে শহীদ মিনার। বাংলায় রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে মাতৃভাষা রক্ষার ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে ভবিষ্যতে বাঙালি জাতির মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হবে, অনুপ্রেরণা জোগাবে। বাংলা ভাষার প্রতি সম্মান দেখাবে, পৃথিবীর বুকে মাথা উঁচু করে বলতে পারবে ‘আমরা সেই জাতি যে জাতি মাতৃভাষা রক্ষার জন্য, মায়ের ভাষা রক্ষার জন্য জীবন উৎসর্গ করেছি, রক্তের বিনিময়ে হলেও রক্ষা করেছি মাতৃভাষা, আমরা আমাদের মায়ের ভাষা -মাতৃভাষাকে আগলে রাখবো, ভালবেসে যাবো চিরদিন’।
শহীদ মিনার আমাদের জাতীয় চেতনার প্রতীক আর জাতীয় চেতনায় উজ্জীবিত হতে বাঙালিদের সর্বদা ঐক্যবদ্ধ করে রাখবে। যেই জাতীয় চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বাংলা ভাষার জন্য আন্দোলন করেছেন, জীবন উৎসর্গ করেছেন রফিক, জব্বার, বরকত ও সালামসহ আরো অনেকেই, সেই সকল শহীদদের স্মরণে ও বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা রেখেই দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় নির্মিত হয়েছে শহীদ মিনার। শহীদ মিনারের লক্ষ নিয়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠার উদ্দেশ্যে যেন আমাদের মাতৃভাষা রক্ষার যে দায়িত্ব ও ভালবাসা প্রয়োজন, তা জাগ্রত হয়। প্রতিবছর ২১ ফেব্রæয়ারি হাজার হাজার শিক্ষক - শিক্ষার্থীসহ সকল শ্রেণি- পেশার মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে। বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি পাওয়ায় পৃথিবীর সকল দেশে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। আমাদের মাতৃভাষাকে সম্মান প্রদর্শনের পাশাপাশি পৃথিবীর সকল ভাষাকে শ্রদ্ধা ও সম্মান জানাই। সকল ভাষা শহীদদের স্মরণ রেখে -বিনম্র শ্রদ্ধা জানাই।
লেখক: প্রাবন্ধিক ও কলামিস্ট
মানবকণ্ঠ/এআই

