সিলেটের সালুটিকের গণকবরটি সবার কাছেই বধ্যভূমি হিসেবে পরিচিত থাকলেও এতদিন এটি পড়েছিল পরিত্যক্ত অবস্থায়। ঘন জঙ্গলে পূর্ণ ছিল এই টিলা ভূমি। ছিল না কোনো স্মৃতিচিহ্ন। সেনানিবাসের সংরক্ষিত এলাকায় এই বধ্যভূমির অবস্থান হওয়ায় সাধারণের প্রবেশের অনুমতি ছিল না। স্বাধীনতার ৫২ বছর পর সিলেট ক্যাডেট কলেজের পেছনে সালুটিকের বধ্যভূমিতে পাকবাহিনীর হাতে নির্মমভাবে নিহতদের মধ্যে ৬৬ জন শহীদের নামফলকসহ গতবছর মার্চ মাসে উš§ুক্ত করা হয়। এই বধ্যভূমিটির নাম রাখা হয় স্বাধীনতার শহীদ স্মৃতি উদ্যান। একাত্তরের মুক্তিযুদ্ধের ৯ মাস জুড়ে যেখানে পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাম্প ছিল, সেখানে এখন সিলেট ক্যাডেট কলেজ। কলেজের পেছনে পূর্বদিকের টিলার পাশে মুক্তিকামী বাঙালিদের ধরে নিয়ে হত্যা করে পাকহানাদাররা। সংখ্যায় সেটি কত, তা আজও অজানা। এই বধ্যভূমিতে প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে অনুসন্ধান করে ৬৬ শহীদের নাম-ঠিকানাসহ পৃথক ফলক স্থাপন করা হয়েছে।
সিলেটের শহীদ স্মৃতি উদ্যান বধ্যভূমি সংরক্ষিত হলেও দেশের বিভিন্ন স্থানে শত শত বধ্যভূমি এখনও অসংরক্ষিত। শুধু সিলেট নয়, এ রকম অজানা অনেক বধ্যভূমি দেশের বিভিন্ন গ্রামে-গঞ্জে রয়েছে যা সঠিক তদারকি না থাকায় হারিয়ে যাচ্ছে হাজারো বাঙালির রক্তে ভেজা বধ্যভূমিগুলো। সরকারিভাবে বিভিন্ন সময়ে বধ্যভূমির স্মৃতিচিহ্ন সংরক্ষণে উদ্যোগ নিলেও নানা সমস্যায় তাও সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকহানাদার বাহিনী ও তাদের সহযোগী দেশের শত্রু রাজাকার, আলবদররা দেশের সাধারণ মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী, সরকারি-বেসরকারি চাকরিজীবী ও সশস্ত্র বাহিনীর সদস্যদের ধরে নিয়ে নির্দিষ্ট একটি জায়গায় নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। এই স্থানগুলো পরবর্তীতে বধ্যভূমি হিসেবে নামকরণ করা হয়। সারা দেশেই এমন অসংখ্য বধ্যভূমি রয়েছে। আর এই বধ্যভূমিগুলো অযত্ন, অবহেলা অবৈধ দখলের কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বধ্যভূমিগুলো নিশ্চিহ্ন হতে চলছে। হয়তো সময় বিবর্তনে ধীরে ধীরে সব হারিয়ে যাবে। এখনও অনেক মুক্তিযোদ্ধা জীবিত রয়েছে। তাদের সহযোগিতায় এখনও অনেক অজানা মুক্তিযুদ্ধের ইতিহাস জানা যাচ্ছে। ধীরে ধীরে তাদের হারিয়ে ফেলছি জীবনযাত্রার মাঝে। একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনের তথ্যমতে, বিএনপি সরকারের সময় ২০০৪ সালে ৩৫টি বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রকল্প নেওয়া হয়। ২০০৮ সাল পর্যন্ত ওই প্রকল্পে ৬০ কোটি টাকা খরচ হয়। কিন্তু বেশিরভাগ বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়নি। যেগুলোতে করা হয়েছে, সেগুলো এখন বেহাল দশা।
২০১০ সালে বর্তমান ক্ষমতাসীন সরকার আবার বধ্যভূমি সংরক্ষণের প্রকল্প হাতে নেয়। প্রথম থেকেই প্রকল্পটি বাস্তবায়ন করার দায়িত্ব ছিল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের। ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক গণহত্যার জন্য ব্যবহƒত বধ্যভূমিসমূহ সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ’ নামের প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) অনুমোদন পায় ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর। প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ রাখা হয় ৪৪২ কোটি টাকা। দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ২৮১টি বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণে প্রতিটির জন্য ব্যয় ধরা হয় ৮০ লাখ ৯২ হাজার টাকা। অবশ্য এ পর্যন্ত ৩৫টি বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শেষ হয়েছে। যদিও প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের জুন মাসে। কিন্তু এখনো বধ্যভূমির কাজ শেষ হয়নি! স্বাধীনতার ৫২ বছরের মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের কাজ শেষ হয়নি এটা বড় দুঃখজনক হলেও সত্য। এই স্বাধীনতার পিছনে যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে পেলাম, তাদেরকেই ভুলতে বসেছি। কিন্তু বিভিন্ন দিবসে আমরা কত অনুষ্ঠান কত আয়োজন করে থাকি। তবে, যাদের জন্য এত আয়োজন তাদের মনে রাখছি না, তাহলে এই আয়োজন যে সবটাই বৃথা। প্রত্যন্ত অঞ্চলে শত শত মুক্তিযুদ্ধের ইতিহাস রয়েছে, তা মাত্র সেই এলাকার মহান মুক্তিযুদ্ধের সময়ের ঘটনার সাক্ষী সেই এলাকার সর্বসাধারণের কাছ থেকে জানা সম্ভব। মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজš§কে জানাতে চিহ্নিত করতে হবে সব বধ্যভূমি। সরকারের একার পক্ষে এতো বড় কাজ করা সময় সাপেক্ষ। জেলা ও স্থানীয় উপজেলা প্রশাসনকেও নিজেদের উদ্যোগে এগিয়ে আসতে হবে। তবে, বেশিরভাগ স্থানীয় প্রশাসন ওপর মহলের হুকুম ছাড়া এই সংরক্ষণে কাজ করতে নারাজ। বিভিন্ন সময় স্থানীয়রা মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার জন্য অবগতি করলেও আশ্বাস দিয়ে অবহেলা করেন তারা। মানুষের মধ্যে এখনও মুক্তিযুদ্ধের প্রতি ভালোবাসা ও আবেগ আছে। মুক্তিযুদ্ধের গল্প বলতে ও শুনতে চায়। তবে, এই যুদ্ধের স্মৃতি রক্ষায় কজনই চর্চা করছি আমরা। এখনো সময় আছে শিক্ষিত গোষ্ঠীদের বিভিন্নভাবে দলবদ্ধ হয়ে কাজ করতে হবে মুক্তিযুদ্ধ নিয়ে। শুধু বধ্যভূমি না, মুক্তিযুদ্ধের সকল স্মৃতি রক্ষায় জেলা বা অঞ্চল ভিত্তিক সংগঠন গড়ে তুলতে হবে। এই সংগঠনের মাধ্যমে প্রতিটা গ্রামের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ইতিহাস বের করে স্মৃতিস্তম্ভ স্থাপন করতে হবে। ইট পাথর দিয়ে যে করতে হবে স্মৃতিস্তম্ভ এমন না। হƒদয়ের ভালোবাসা দিয়ে গড়ে তুলতে পারলে একটি বৃক্ষ রোপণ কিংবা একটি সাইনবোর্ড লাগিয়েও করা যেতে পারে। প্রতিটা ঘটনার স্মৃতিস্তম্ভ গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ প্রজš§ দেশের পাকিস্তানের নির্মম অত্যাচারের ইতিহাস সম্পর্কে অবগত হবে। আর এই নতুন প্রজš§ই দেশকে ভালোবেসে হাজার বছর টিকিয়ে রাখবে পৃথিবীর বুকে।
লেখক: সাংবাদিক ও কলামিস্ট
মানবকণ্ঠ/এসআরএস

