নারীকে তাদেরকে পরিবার, সমাজ এবং সার্বিকভাবে জাতির বোঝা মনে করতো এক সময়। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার হাত ধরেই নারী শিক্ষার প্রসার ঘটে। নারী শিক্ষার বিস্তারের ফলে নারী জীবন হয়েছে আলোকিত, শিক্ষিত এবং স্বাবলম্বী। দেশের অগ্রগতিতে নারীর ভূমিকা অপরিসীম। নারীকে বাদ দিয়ে কোনো জাতিই সাফল্যের শিখরে পৌঁছাতে পারেনি। নারীকে দুর্বল না ভেবে তাদের পাশে থেকে উৎসাহ ও অনুপ্রেরণা জোগানো দেশ ও জাতির দায়িত্ব।
বর্তমানে আমাদের দেশের নারীর একটা বিশাল অংশ স্বাবলম্বী হয়েছেন। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসা-বাণিজ্য, এমনকি বিসিএস ক্যাডার হয়েছেন। তবে এক্ষেত্রে পিছিয়ে আছে গ্রামীণ নারীরা। গ্রামীণ পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে বাড়াতে হবে কর্মসংস্থানের। হস্তশিল্প, কুটির শিল্প, মৃৎশিল্পের মতো ঐতিহ্যবাহী শিল্পকে বিশ্ব বাজারে তুলে ধরতে গ্রামীণ নারীর ভূমিকা থাকবে অনন্য। নতুন বছরে নারীর কর্মসংস্থান বৃদ্ধি পেলে দেশের অর্থনীতির চাকা আরো সচল হবে। নারীর কর্মসংস্থান বাড়াতে সরকারকে পদক্ষেপ নিতে হবে। সেইসাথে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে এবং তরুণ প্রজন্মকে হতে হবে সচেষ্ট।
নারীর অগ্রগতির পথে এখনও বহু বাধার সম্মুখীন হতে হয়। শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মক্ষেত্রে যাতায়াতের সময় নিরাপত্তাহীনতায় ভোগেন। বাস, সিএনজি, রিকশা, বাইকসহ অন্যান্য যানবাহনে প্রায়ই যৌন হয়রানের শিকার হতে হয়। প্রায়শই ধর্ষণের শিকার হয় বহু নারী। আমাদের সমাজে নারীকে হীন চোখে দেখা হয়। অন্যায়ের শিকার হয়েও আমাদের সমাজ ওই ভুক্তভোগী নারীর দিকেই আঙ্গুল তোলে। তাই অনেক নারীই অন্যায়ের প্রতিবাদ করতে শংকিত হন লোকচক্ষুর ভয়ে। ফলে ভুক্তভোগী অনেকেই শিক্ষা বা কর্মস্থল পরিহার করে নিজেকে গৃহবন্দি করে রাখে। এমনকি অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়। দেশ ও জাতির উন্নয়ন নিশ্চিত করতে দরকার নারী পুরুষের যৌথ প্রয়াস। বেগম রোকেয়া নারী-পুরুষকে একটি গাড়ির দুইটি চাকার সঙ্গে তুলনা করেছেন। তিনি আরও বলেছেন ‘মেয়েদের এমন শিক্ষায় শিক্ষিত করিয়া তুলিতে হইবে, যাহাতে তাহারা ভবিষ্যৎ জীবনে আদর্শ গৃহিণী, আদর্শ জননী এবং আদর্শ নারীরূপে পরিচিত হইতে পারে।’
বর্তমান বিশ্বে নারী পুরুষ কাধে কাধ মিলিয়ে কাজ করছে। বিশ্বকে জয় করছে, পাড়ি জমিয়েছে মহাকাশে। সমতল থেকে বন্ধুর পথ, গহিন জঙ্গল অতল সমুদ্রের তলদেশ জয় করতে পিছপা হয়নি। কোনো কাজেই পিছিয়ে নেই নারীরা। নারীর ক্ষমতায়ন ও অধিকার নিশ্চিতের লক্ষ্যে কুসংস্কার, লোলুপ দৃষ্টি পরিহার করতে হবে। নারী জাগরণে সকলকে সচেষ্ট হতে হবে। নতুন বছরকে নিয়ে সবার মধ্যে বিরাজ করে এক সুন্দর সম্ভাবনার। এ দিক থেকে পিছিয়ে পড়বে না নারীরাও। নতুন বছরে দেশকে সাফল্য ও সমৃদ্ধির শীর্ষে আনয়ন করতে নারীর ভূমিকা অনন্য।
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার হাত ধরেই নারী শিক্ষার প্রসার ঘটে। নারী শিক্ষার বিস্তারের ফলে নারী জীবন হয়েছে আলোকিত, শিক্ষিত এবং স্বাবলম্বী। দেশের অগ্রগতিতে নারীর ভূমিকা অপরিসীম। নারীকে বাদ দিয়ে কোনো জাতিই সাফল্যের শিখরে পৌঁছাতে পারেনি। নারীকে দুর্বল না ভেবে তাদের পাশে থেকে উৎসাহ ও অনুপ্রেরণা যোগানো দেশ ও জাতির দায়িত্ব। বর্তমানে আমাদের দেশের নারীর একটা বিশাল অংশ স্বাবলম্বী হয়েছেন। প্রধান মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসা-বাণিজ্য, এমনকি বিসিএস ক্যাডার হয়েছেন। তবে এক্ষেত্রে পিছিয়ে আছে গ্রামীণ নারীরা। গ্রামীণ পিছিয়ে পরা নারীদের স্বাবলম্বী করতে বাড়াতে হবে কর্মসংস্থানের। হস্তশিল্প, কুটির শিল্প, মৃৎশিল্পের মতো ঐতিহ্যবাহী শিল্পকে বিশ্ব বাজারে তুলে ধরতে গ্রামীণ নারীর ভূমিকা থাকবে অনন্য। নতুন বছরে নারীর কর্মসংস্থান বৃদ্ধি পেলে দেশের অর্থনীতির চাকা আরো সচল হবে। নারীর কর্মসংস্থান বাড়াতে সরকারকে পদক্ষেপ নিতে হবে। সেইসাথে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে এবং তরুণ প্রজন্মকে হতে হবে সচেষ্ট। নারীর অগ্রগতির পথে এখনও বহু বাধার সম্মুখীন হতে হয়।
শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মক্ষেত্রে যাতায়াতের সময় নিরাপত্তাহীনতায় ভোগেন। বাস, সিএনজি, রিকশা, বাইকসহ অন্যান্য যানবাহনে প্রায়ই যৌন হয়রানের শিকার হতে হয়। প্রায়শই ধর্ষণের শিকার হয় বহু নারী। আমাদের সমাজে নারীকে হীন চোখে দেখা হয়। অন্যায়ের শিকার হয়েও আমাদের সমাজ ওই ভুক্তভোগী নারীর দিকেই আঙ্গুল তোলে। তাই অনেক নারীই অন্যায়ের প্রতিবাদ করতে শংকিত হন লোকচক্ষুর ভয়ে। ফলে ভুক্তভোগী অনেকেই শিক্ষা বা কর্মস্থল পরিহার করে নিজেকে গৃহবন্দি করে রাখে। এমনকি অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়। এছাড়াও নারীদের পোশাক - পরিচ্ছদ, চাল- চলন, কথা - বার্তা নিয়ে সর্বদাই কানাঘুষা চলতে থাকে। যা নারীর ক্ষমতায়ন ও অগ্রগতিতে বিপুল বাধার সৃষ্টি করে। এ ধরনের কুদৃষ্টি ও হীনম্মন্যতা কখনই কাম্য নয়। দেশ ও জাতির উন্নয়ন নিশ্চিত করতে দরকার নারী পুরুষের যৌথ প্রয়াস।
বেগম রোকেয়া নারী- পুরুষকে একটি গাড়ির দুইটি চাকার সঙ্গে তুলনা করেছেন। তিনি আরও বলেছেন মেয়েদের এমন শিক্ষায় শিক্ষিত করিয়া তুলিতে হইবে, যাহাতে তাহারা ভবিষ্যৎ জীবনে আদর্শ গৃহিণী, আদর্শ জননী এবং আদর্শ নারীরূপে পরিচিত হইতে পারে। বর্তমান বিশ্বে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। বিশ্বকে জয় করছে, পাড়ি জমিয়েছে মহাকাশে। সমতল থেকে বন্ধুর পথ, গহিন জঙ্গল অতল সমুদ্রের তলদেশ জয় করতে পিছপা হয়নি। কোনো কাজেই পিছিয়ে নেই নারীরা। নারীর ক্ষমতায়ন ও অধিকার নিশ্চিতের লক্ষ্যে কুসংস্কার, লোলুপ দৃষ্টি পরিহার করতে হবে। নারী জাগরণে সকলকে সচেষ্ট হতে হবে।
লেখক: প্রাবন্ধিক ও কলামিস্ট
মানবকণ্ঠ/এআই

