ক্ষমতায় গেলে দাবির জন্য আন্দোলন লাগবে না, সেবা পৌঁছে যাবে দোরগোড়ায়: জামায়াত আমির
ক্ষমতায় গেলে নাগরিকদের কোনো দাবির জন্য আর রাজপথে আন্দোলন বা দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সরকার নিজে থেকেই নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে।
রোববার দুপুরে ঢাকায় কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডারদের এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত সরকারগুলোর সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘‘অতীতে শুধু আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু আমরা কথায় নয়, কাজে প্রমাণ করতে চাই। খারাপ রাজনীতিবিদদের কারণেই দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় না। আমরা সেই মূল জায়গায় হাত দিতে চাই।’’
বিচার ব্যবস্থা ও শিক্ষাখাত নিয়ে তিনি বলেন, বর্তমানে টাকা দিয়ে বিচার কিনতে হয়— এই ব্যবস্থার পরিবর্তন জরুরি। পাশাপাশি শিশুদের বোঝা নয়, সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষকের মাধ্যমেই শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ধারণের ওপর জোর দেন তিনি। এদিন তিনি ক্ষমতায় না থাকলেও জামায়াতের পক্ষ থেকে ১০০টি ক্লিনিকে সোলার প্যানেল স্থাপন করে দেওয়ার ঘোষণা দেন।




Comments