ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিস শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ২২ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে। দলটির আমির মাওলানা মামুনুল হক অনুষ্ঠানে ইশতেহার তুলে ধরেন।
ইশতেহারে সুষম উন্নয়ন, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা, শক্তিশালী প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা, স্বাধীন পররাষ্ট্রনীতি, সার্বজনীন ও নৈতিক শিক্ষাব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি এবং নারী অধিকারসহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
মাওলানা মামুনুল হক বলেন, নির্বাচনে দলের প্রার্থীরা বিজয়ী হলে ঘোষিত ২২ দফা বাস্তবায়নের জন্য কাজ করা হবে এবং দেশের পরিচালনায় ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী নীতিমালা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments