জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেছেন, বোরকা বানানোকে কেন্দ্র করে বিএনপি উদ্দেশ্যপ্রণোদিত নাটক করছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতে ইসলামী নারীদের প্রতি শ্রদ্ধাশীল একটি দল এবং নারীদের মধ্যেও জামায়াত সম্পর্কে ইতিবাচক মনোভাব রয়েছে। বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই জামায়াতের আমিরের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, প্রশাসনের একটি অংশ পক্ষপাতদুষ্ট আচরণ করছে। এমন পরিস্থিতিতে দেশের মানুষের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় ১১ দলীয় ঐক্যজোটের বিজয় জরুরি বলে মন্তব্য করেন তিনি।
মানবকণ্ঠ/আরআই

