Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার প্রথম দিন চৌদ্দগ্রামে জামায়াতের প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের সমাবেশে বক্তব্য দিয়েছিলেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের স্থানীয় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন আহমেদ মজুমদার।

এবার সেই নেতা একই আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদার নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন। রোববার বিকেলে মিয়া বাজার লতিফুন্নেছা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সভায় তাঁকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানানো হয়। সালাউদ্দিন মজুমদার বলেন, “ঘরের ছেলে ঘরে ফিরে এসেছি। আমি বিএনপির লোক, আগে ছিলাম, এখন আছি এবং ভবিষ্যতেও থাকব।”

সালাউদ্দিন মজুমদার বর্তমানে কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান। তিনি আগে বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন।

খোঁজে জানা গেছে, গত বছরের ১৫ ফেব্রুয়ারি সালাউদ্দিন ও তাঁর ছেলে ইউনিয়ন যুবলীগের নেতা নয়ামত উল্লাহ মজুমদার গ্রেপ্তার হন। তাদের বিরুদ্ধে ২০১৫ সালের চৌদ্দগ্রামে বাসযাত্রী পেট্রলবোমা হামলার মামলা ছিল। পরে তাঁরা জামিনে মুক্তি পান এবং বর্তমানে প্রকাশ্যে আছেন।

মানবকণ্ঠ/আরআই