ঢাকা-৮ আসনের ছয়টি কেন্দ্রে ফলাফল পরিবর্তনের অভিযোগে এনসপির প্রার্থী নাসীরউদ্দিন পাটওয়ারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে তিনি ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সঙ্গে দেখা করেছেন।
পাটওয়ারীর সঙ্গে থাকা প্রধান নির্বাচনি এজেন্ট শাহিন আহমেদ জানান, সিদ্বেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইস্কাটন বালক উচ্চ বিদ্যালয়, পল্টনের পরিবার পরিকল্পনা কেন্দ্র, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস কলেজে ভোট গণনার সময় অনিয়ম করা হচ্ছে।
শাহিনের অভিযোগ, মির্জা আব্বাস কলেজে ১৫ ভোট বেশি পাওয়া সত্ত্বেও ভোট গণনার জন্য এজেন্টদের আটকে রাখা হয়েছে। কেন্দ্রগুলোতে একাধিকবার গণনা করা হয়েছে এবং বাতিল ভোট যুক্ত করে প্রতিদ্বন্দ্বীকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
রাত ৯টার দিকে পর্যন্ত পাটওয়ারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে বসে এই বিষয় নিয়ে অভিযোগ জানাতে থাকেন।
মানবকণ্ঠ/আরআই




Comments