রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা-১৩ আসনে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ। এক রোমাঞ্চকর লড়াই শেষে তিনি ১১ দলীয় জোটের হেভিওয়েট প্রার্থী মাওলানা মামুনুল হককে ৩,৭১২ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
১৩৮টি ভোটকেন্দ্র এবং পোস্টাল ব্যালটের বেসরকারি ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীক নিয়ে ববি হাজ্জাজ পেয়েছেন ৯০,৬০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী মাওলানা মামুনুল হক পেয়েছেন ৮৬,৮৮৯ ভোট।
ফলাফল ঘোষণার পরপরই ববি হাজ্জাজের সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। রাজধানীর বিভিন্ন এলাকায় তারা বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ করেন। তবে মামুনুল হকের অনুসারীদের মধ্যে বিষণ্নতা থাকলেও এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি; এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিক গেজেট প্রকাশের প্রক্রিয়া চলমান রয়েছে। এই জয়ের মাধ্যমে ঢাকা-১৩ আসনে বিএনপির অবস্থান আরও সুসংহত হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
মানবকণ্ঠ/ডিআর




Comments