Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর অন্যতম আলোচিত ঢাকা-৮ আসনে দিনভর নানা নাটকীয়তা ও হাড্ডাহাড্ডি লড়াই শেষে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোররাত পৌনে ৪টায় ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন।

চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টি কেন্দ্রের ভোট ও পোস্টাল ব্যালট মিলিয়ে মির্জা আব্বাস মোট ৫৯,৩৬৬ ভোট পেয়েছেন। এর মধ্যে কেন্দ্র থেকে এসেছে ৫৬,৫৫২ ভোট এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে যুক্ত হয়েছে ২,৮১৪ ভোট।

অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তথা ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন মোট ৫৪,১২৭ ভোট। তিনি কেন্দ্র থেকে ৫১,৫৭২ ভোট এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে ২,৫৫৫ ভোট পেয়েছেন।

এর আগে রাত ৩টা পর্যন্ত পাওয়া তথ্যে মির্জা আব্বাস কেন্দ্রভিত্তিক ভোটে ৪,৯৮০ ব্যবধানে এগিয়ে ছিলেন। পোস্টাল ব্যালট গণনার পর ব্যবধান আরও সুসংহত করে তিনি চূড়ান্ত বিজয় নিশ্চিত করেন। 

মানবকণ্ঠ/ডিআর