Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের মধ্যে সাতটিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং একটি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী)
বিএনপি প্রার্থী ফকির মাহবুব আনাম ১,৫৪,৫৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী আব্দুল্লাহেল কাফি পেয়েছেন ৯২,৭৮১ ভোট। ১৪৮টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে।

টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর)
বিএনপির আব্দুস সালাম পিন্টু ধানের শীষ প্রতীকে ১,৯৪,৩৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামায়াত প্রার্থী হুমায়ুন কবির পেয়েছেন ৫৭,৫১৬ ভোট।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল)
স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী মো. লুৎফর রহমান খান আজাদ মোটরসাইকেল প্রতীকে ৯০,৭৫৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিএনপি প্রার্থী ওবায়দুল হক নাসির পেয়েছেন ৬৮,০৯৯ ভোট।

টাঙ্গাইল-৪ (কালিহাতী)
বিএনপির লুৎফর রহমান মতিন ৯১,৫৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী পেয়েছেন ৫৩,৫৭৪ ভোট।

টাঙ্গাইল-৫ (সদর)
বিএনপির সুলতান সালাহউদ্দিন ১,২৯,৯৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জামায়াত প্রার্থী আহসান হাবিব মাসুদ পেয়েছেন ৭৮,৫১৫ ভোট। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল পেয়েছেন ৬৮,৭২৮ ভোট।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার)
বিএনপির মো. রবিউল আওয়াল ১,৮৯,২০৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। জামায়াত প্রার্থী এ কে এম আব্দুল হামিদ পেয়েছেন ৮৭,৯০৪ ভোট।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর)
বিএনপির আবুল কালাম আজাদ সিদ্দিকী ১,৪১,৩১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জামায়াত প্রার্থী আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন পেয়েছেন ৭০,০৫১ ভোট।

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল)
বিএনপির আহমেদ আযম খান ১,১৫,১৩৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আলমগীর রাসেল পেয়েছেন ৭৫,৩৭৩ ভোট।

ফলাফল ঘোষণার পর বিভিন্ন এলাকায় সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। মিছিল ও শুভেচ্ছা বিনিময় হলেও সার্বিকভাবে পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। প্রার্থী ও সমর্থকেরা এখন নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন।