ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি নেতা মো. লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টু এবং জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম।
নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরি) আসনে ধানের শীষ প্রতীকে জয়ী হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি এক লাখ ৬০ হাজার ৮০১ ভোট পেয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. আল হেলাল পেয়েছেন ৩৯ হাজার ৮৪০ ভোট।
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বিএনপির আবদুস সালাম পিন্টু ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোটে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের হুমায়ুন কবির পেয়েছেন ৬০ হাজার ৮৭১ ভোট।
রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জয়ী হয়েছেন জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। তিনি এক লাখ ৩৯ হাজার ৬৮০ ভোট পেয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ৭৯ হাজার ৯১০ ভোট।
উল্লেখযোগ্য, ২০০৪ সালের ঢাকার গ্রেনেড হামলার মামলায় বাবর ও পিন্টুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৪ সালে এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দিয়েছেন। তবে গত ২৭ মে আপিল বিভাগ আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বাতিল করে তাকে খালাস দেন। এই তিন নেতা এখন সংসদে শপথ নিতে যাচ্ছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments