গণভোটে রাজি না হলে নির্বাচন দিত না, তাই রাজি হয়েছি: মুক্তিযুদ্ধ মন্ত্রী
গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচন যাতে ব্যাহত না হয়, সে কারণেই বিএনপি শেষ পর্যন্ত গণভোট প্রক্রিয়ায় সম্মতি দিয়েছে।
সম্প্রতি ভোলার লালমোহন উপজেলার উত্তর বাজার এলাকার মদন মোহন মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী দাবি করেন, গণভোট প্রক্রিয়াটি ঢাকার একটি বিশেষ ‘এলিট গোষ্ঠী’ সাধারণ মানুষের ওপর চাপিয়ে দিয়েছে। প্রাথমিকভাবে বিএনপি এ বিষয়ে একমত ছিল না। তবে দলটির কাছে স্পষ্ট হয়, তারা রাজি না হলে দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না কিংবা নির্বাচনই অনুষ্ঠিত হবে না।
এই পরিস্থিতিতে বিএনপি অনেকটা বাধ্য হয়েই ‘জুলাই সনদে’ স্বাক্ষর করেছে বলে জানান তিনি।
সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেবল জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হওয়া উচিত বলে মন্তব্য করেন হাফিজ উদ্দিন। তিনি আরও বলেন, বাংলাদেশ এখনো গণভোটের মতো প্রক্রিয়ার জন্য প্রস্তুত নয়।
মানবকণ্ঠ/আরআই




Comments