Image description

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, তার দল প্রতিহিংসার রাজনীতিতে নয়, বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও দেশে ফেরার প্রসঙ্গে জানতে চাইলে মঈন খান বলেন, বিএনপির অবস্থান স্পষ্ট—দলটি জনগণের শক্তিতে বিশ্বাস করে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয়; বরং উদারনৈতিক রাজনৈতিক ধারায় সবাইকে নিয়ে রাজনীতি করতে চায়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় নরসিংদীর পাঁচ সংসদ সদস্য উপস্থিত ছিলেন। তারা প্রয়াত দুই নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

মানবকণ্ঠ/আরআই