জাগপা মুখপাত্র রাশেদ প্রধান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ এবং ‘লন্ডন থেকে আসা মুফতি’ বলে সম্বোধন করেন দাবি করেন যে, তারেক রহমান ১৭ বছর লন্ডনে ‘গুপ্ত’ ছিলেন এবং নিজের দলের ইতিহাসও জানেন না।
আপত্তিকর এমন মন্তব্যের প্রতিবাদে শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) রাশেদ প্রধানের বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন বিএনপির নেতাকর্মীরা।
কর্মসূচি চলাকালীন প্রতিবাদকারীরা সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং ইট দিয়ে হামলার ঘটনা ঘটে
হামলার সঙ্গে জড়িত থাকায় আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাশেদ প্রধানের পিএস জনি নন্দীকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাশেদ প্রধানের বাড়ি লক্ষ্য করে একদল লোক ইট-পাটকেল ও জুতা নিক্ষেপ করেন। এ সময় কর্মসূচি পালনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জনিকে আটক করে পুলিশ।




Comments