আমার জানাজা পড়ানোর জন্য পীর-মাশায়েখ আছেন, জামায়াতের ওয়াহাবীদের প্রয়োজন নেই
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, যারা তাঁর জানাজা না পড়ানোর ঘোষণা দিচ্ছে, তারা মূলত জামায়াতের লোক। তাঁর জানাজা পড়ানোর জন্য দেশের বহু পীর-মাশায়েখ ও দরবেশ রয়েছেন এবং জানাজায় মানুষের কোনো অভাব হবে না বলেও তিনি মন্তব্য করেন।
শনিবার (৩ মে) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সম্প্রতি তাঁর জানাজা না পড়ানো নিয়ে একটি মহলের সমালোচনার পরিপ্রেক্ষিতে তিনি এই প্রতিক্রিয়া জানান।
ফজলুর রহমান বলেন, “যারা এসব কথা বলছে তারা জামায়াতের লোক। আমার জানাজা পড়াবে না যারা বলে, আল্লাহ ওনাকে তো আমার আগেও নিয়ে যাইতে পারে। আমার জানাজা পড়ানোর জন্য জামায়াতের ওয়াহাবীরা লাগবে না। আমার বহু পীর আউলিয়া গাউস কুতুব দরবেশ হুজুররা আছে। আমি বিশ্বাস করি আমার লাশ যেদিন তাদের সামনে রাখা হবে, জানাজা পড়ার মানুষের অভাব হবে না।”
নিজের ধর্মীয় ও রাজনৈতিক দর্শন ব্যাখ্যা করে এই সংসদ সদস্য বলেন, “আমি এমপি হয়েছি, ইট ইজ মাই পলিটিক্যাল রিলিজন (এটি আমার রাজনৈতিক ধর্ম)। কিন্তু আমার আধ্যাত্মিক রিলিজন এটা না। আমি আল্লাহর রাসূলে বিশ্বাসী মানুষ, আমি কোরআনে বিশ্বাসী মানুষ।”
নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী দাবি করে তিনি আরও বলেন, “আমি সুফিবাদী লাইনের মানুষ। আমি বিশ্বাস করি আমার জানাজায় প্রকৃত আলেম-ওলামাদের ঢল নামবে। কারণ আমি সবসময় সত্য ও সুফিবাদী আদর্শের পথে চলার চেষ্টা করি।”




Comments