Image description

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ভুল রাজনীতির খেলা থেকে সরে এসে মেধাকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, সরকারি চাকরিতে প্রবেশ রাজনৈতিক আনুগত্যের বিষয় নয়। একজন নাগরিক হিসেবে চাকরিপ্রার্থীর মেধা ও যোগ্যতাই হওয়া উচিত একমাত্র বিবেচ্য বিষয়।

ভেরিফিকেশনের প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে জামায়াত আমির বলেন, ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের এই অপকর্ম পরিত্যাগ করতে হবে। ফ্যাসিবাদী আমলের অনুরূপ যেকোনো ধরনের কূটকৌশল ও অপতৎপরতা দেশের জনগণ আর সহ্য করবে না।

অধিকার আদায়ে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে। মেধাবী যুবসমাজসহ তরুণদের নিজেদের অধিকার আদায়ে আবারও সোচ্চার হতে হবে। এখানে বিন্দুমাত্র ছাড় দিলে বাংলাদেশ আবারও মেধাহীন ফ্যাসিবাদের অভয়ারণ্যে পরিণত হবে; তাই কোনো ছাড় দেওয়ার অবকাশ নেই।

ডিআর