পবিত্র হজ পালনে গমনকারী যাত্রীদের ভোগান্তি কমাতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চালু হয়েছে লাগেজ র্যাপিং সেবা। যাত্রা আরও সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করতে আল্লাহর মেহমানদের খেদমতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, এই সেবার আওতায় হজযাত্রীরা তাদের লাগেজ পেশাদারভাবে র্যাপ করাতে পারবেন। ফলে ভ্রমণের সময় লাগেজ ক্ষতিগ্রস্ত হওয়া, খোলা কিংবা হারিয়ে যাওয়ার ঝুঁকি অনেকাংশে কমে আসবে। বিশেষ করে দীর্ঘ বিমান যাত্রায় লাগেজ সুরক্ষায় এটি কার্যকর ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা আরও জানান, শেষ মুহূর্তে যাত্রীদের ভোগান্তি কমানো এবং পুরো যাত্রা প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল করতেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হজযাত্রীদের সর্বোচ্চ সম্মান ও সেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তারা।
হজযাত্রী ও তাদের স্বজনরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে একে সময়োপযোগী ও বাস্তবসম্মত পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, এ ধরনের সেবা হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করে তুলবে।




Comments