Image description

ঢাকা-৮ আসনের গণ-অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-এর সঙ্গে কথোপকথনের পর তার দলের ভাই-বোনদের জন্য তিনি ফ্রি কোর্স অফার করেছেন।

রোববার রাতের একটি ফেসবুক পোস্টে মেঘনা আলম বলেন, “একটু আগে পাটুয়ারি ভাই ফোন দিলেন, শীঘ্রই বাসায় আসবেন জানালেন। নির্বাচনের আগে আসার ইচ্ছে ছিল, কিন্তু মিডিয়ার ভুল ধারণার কারণে তিনি ভয় পাচ্ছিলেন।”

তিনি আরও লেখেন, “যারা ফিল্ড পলিটিক্স ও গণজাগরণের মাধ্যমে রাজনীতিতে সম্পৃক্ত, তাদের অভিজ্ঞতা এবং আমার আন্তর্জাতিক ইনস্টিটিউট থেকে অর্জিত শিক্ষা একত্র করলে প্রকৃত অর্থেই স্বাধীন ও সম্মানিত বাংলাদেশ গড়া সম্ভব।”

মেঘনা আলম বলেন, তিনি বিভেদ ও শত্রুতার রাজনীতি চান না এবং সকল রাজনীতিবিদদের সম্প্রীতি ও ঐক্যের বন্ধনে আবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

মানবকণ্ঠ/আরআই