যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মির্জা গালিব দেশের প্রধানমন্ত্রী, প্রধান বিরোধীদলীয় নেতা এবং পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) 'লোক-দেখানো কাজ' বা 'নাটক' বাদ দিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিতে প্রকৃত কাজ শুরু করার কড়া আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির চিত্র তুলে ধরে এই ক্ষোভ প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে শীর্ষ কর্তাদের সমালোচনায় মির্জা গালিব লেখেন, "আমাদের প্রধানমন্ত্রী সকাল ৮টার আগে অফিস করতে চলে আসেন, প্রধান বিরোধীদলীয় নেতা রাস্তা পরিষ্কার করতে নিজের হাতে ঝাড়ু দেন, আইজিপি মধ্যরাতে নিজেই টহল দিতে চলে যান। আর এই দিকে ধর্ষণের বিচার চাওয়ার 'অপরাধে' কিশোরীকে অপহরণ করে তুলে নিয়ে হত্যা করে লাশ ফেলে দিয়ে যায় সন্ত্রাসীরা!"
জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে সংশ্লিষ্টদের সতর্ক করে তিনি আরও বলেন, "মাননীয়রা, আপনারা এই সব নাটক বাদ দেন প্লিজ, কাজ করতে শুরু করেন। মানুষের নিরাপত্তা আর জীবন নিয়ে আপনাদের ছিনিমিনি খেলার জন্য জুলাইয়ে তৎ
রুণ-তরুণীরা রক্ত দেয় নাই।"
সাম্প্রতিক সময়ে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জননিরাপত্তা নিয়ে নাগরিক সমাজের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, মির্জা গালিবের এই পোস্ট তারই একটি সুস্পষ্ট প্রতিফলন বলে মনে করছেন নেটিজেনরা।
মানবকণ্ঠ/আরআই




Comments