আয়াল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি শেষে শুক্রবার রাতেই ঢাকায় ফেরেন। শনিবার সকালে বাঁহাতি এই পেসারকে চার্টার্ড ফ্লাইটে উড়িয়ে নিয়ে যায় দিল্লি ক্যাপিটালস। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে তাকে একাদশে রাখেনি দলটি।
গত মৌসুমে দিল্লির হয়েই খেলেছিলেন কাটার মাস্টার। ওভারপ্রতি ৭.৬২ রান খরচ করে আট ম্যাচে নিয়েছিলেন আট উইকেট। এমন পারফরম্যান্সের পর নিলামের আগে টাইগার পেসারকে ধরে রাখে দলটি। এরপর তড়িঘড়ি করে যখন তাকে নিয়ে যাওয়া হলো, তখন তিনি খেলবেন বলেই ধারণা ছিল। সেটিকে ভুল প্রমাণ করেছে দিল্লি।
নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ নিয়ে ব্যস্ত রয়েছেন দিল্লির দক্ষিণ আফ্রিকান দুই পেসার আনরিচ নর্টজে এবং লুঙ্গি এনগিডি। মূলত এ কারণেই মোস্তাফিজকে তড়িঘড়ি করে লক্ষেèৗতে নিয়ে যাওয়া। কিন্তু শেষতক চার বিদেশি কোটায় কোনো পেসারকেই রাখেনি দিল্লি। দলীয় অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গে এ দিন তারা খেলিয়েছে অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো এবং ওয়েস্ট ইন্ডিজের রভম্যান পাওয়েলকে।

