Image description

সিলেট পর্ব শেষ হতেই আবার ঢাকায় ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুরুতে তিন ভেন্যুতে ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে চট্টগ্রাম পর্ব বাদ পড়ায় উদ্বোধনী ম্যাচসহ মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হয় সিলেটে। এখন লিগ পর্বের বাকি ম্যাচ এবং প্লে–অফের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকায়।

সিলেট পর্ব শেষে প্লে–অফের চিত্র অনেকটাই স্পষ্ট। শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স—এই তিন দল শেষ চারে জায়গা নিশ্চিত করেছে। ফলে ঢাকায় অনুষ্ঠিত বাকি লিগ ম্যাচগুলোতে মূল লড়াই হবে চতুর্থ প্লে–অফ টিকিট ঘিরে।

বর্তমান পয়েন্ট টেবিলে রাজশাহী ওয়ারিয়র্স ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। চট্টগ্রাম রয়্যালস ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। সিলেট টাইটান্স রয়েছে শীর্ষ তিনে। বাকি দল রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যে চতুর্থ স্থানের জন্য ঢাকার পর্বে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে।

ঢাকায় ফিরেই উত্তেজনাপূর্ণ ম্যাচ, প্লে–অফের সমীকরণ আর শিরোপার লড়াই—সব মিলিয়ে বিপিএলের শেষ অংশে দর্শকদের জন্য অপেক্ষা করছে জমজমাট ক্রিকেট।

ঢাকায় লিগ পর্বের সূচি:

১৫ জানুয়ারি

চট্টগ্রাম রয়্যালস vs নোয়াখালী এক্সপ্রেস — দুপুর ১টা
রাজশাহী ওয়ারিয়র্স vs সিলেট টাইটান্স — সন্ধ্যা ৬টা

১৬ জানুয়ারি

রংপুর রাইডার্স vs ঢাকা ক্যাপিটালস — দুপুর ২টা
চট্টগ্রাম রয়্যালস vs রাজশাহী ওয়ারিয়র্স — সন্ধ্যা ৭টা

১৭ জানুয়ারি

রংপুর রাইডার্স vs নোয়াখালী এক্সপ্রেস — দুপুর ১টা
চট্টগ্রাম রয়্যালস vs ঢাকা ক্যাপিটালস — সন্ধ্যা ৬টা

সব ম্যাচের ভেন্যু: ঢাকা

১৯ জানুয়ারি

এলিমিনেটর (৩য় বনাম ৪র্থ) — দুপুর ১টা
কোয়ালিফায়ার–১ (১ম বনাম ২য়) — সন্ধ্যা ৬টা

২১ জানুয়ারি

কোয়ালিফায়ার–২ — সন্ধ্যা ৬টা

২৩ জানুয়ারি

ফাইনাল — সন্ধ্যা ৭টা

মানবকণ্ঠ/আরআই