জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছিল বিসিবি। সেই নোটিশের জবাব দেওয়ার নির্ধারিত সময়সীমা গত ১৭ জানুয়ারি পার হলেও তিনি যথাসময়ে উত্তর দেননি। অবশেষে সময় পেরিয়ে যাওয়ার পর গতকাল (রোববার) বিসিবিতে সশরীরে হাজির হয়ে তিনি শোকজের জবাব জমা দিয়েছেন।
রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফায়াজুর রহমান। তিনি জানান, প্রাথমিকভাবে ইতিবাচক বলেই ধারণা পেয়েছেন।
জবাব পর্যালোচনা শেষে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রোববার বিসিবিতে এসে নিজেই জমা দেন।
তবে তিনি যে জনপ্রিয়তা পেয়েছেন সেটাও নাকি জানিয়েছেন চিঠিতে। ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্যের পর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নাজমুলের পদত্যাগ দাবি করে।




Comments