টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের অবস্থানে অনড় থাকায় উদ্বিগ্ন হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই ম্যাচে অংশগ্রহণ নিশ্চিত করতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে আইসিসি।
আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-কে ভারতের বিপক্ষে মাঠে নামতে রাজি করানোর দায়িত্ব দেওয়া হয়েছে। আইসিসি চেয়ারম্যান জয় শাহর সহকারী এবং সিঙ্গাপুর ক্রিকেট সংস্থার প্রতিনিধি হিসেবেও খাজা কাজ করছেন। পিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে আইসিসিকে বয়কট চিঠি দেয়নি, তবে আইসিসি আগেভাগে আলোচনা ও সমাধানের চেষ্টা করছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসি আর্থিক ও আইনি জটিলতার মুখে পড়তে পারে। সম্প্রচার সংস্থার সঙ্গে চার বছরের চুক্তিতে এই ম্যাচের গুরুত্ব অত্যন্ত বেশি। ‘হাইভোল্টেজ’ ম্যাচের কারণে সম্প্রচার স্বত্বের অঙ্কও আকাশছোঁয়া। যদি পাকিস্তান বয়কট করে, চুক্তিভঙ্গের অভিযোগে আইসিসি দায়ের সম্মুখীন হতে পারে। তাই টুর্নামেন্টের আকর্ষণ ও আর্থিক নিরাপত্তা রক্ষায় পাকিস্তানকে রাজি করানোর চেষ্টা করছে আইসিসি।
মানবকণ্ঠ/আরআই




Comments