জাতীয় দলের ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, এবার পাঁচটি ক্যাটাগরি থাকলেও ‘এ প্লাস’ ক্যাটাগরিতে কোনো ক্রিকেটার জায়গা পাননি।
মোট চারটি ক্যাটাগরিতে ২৮ জন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এই চুক্তি কার্যকর হয়েছে এবং ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।
‘এ’ ক্যাটাগরি (মাসিক ৮ লাখ টাকা)
নাজমুল হোসেন শান্ত
মেহেদী হাসান মিরাজ
লিটন কুমার দাস
তাসকিন আহমেদ
‘বি’ ক্যাটাগরি (মাসিক ৬ লাখ টাকা)
মুশফিকুর রহিম
মুমিনুল হক
তাইজুল ইসলাম
মোস্তাফিজুর রহমান
সাদমান ইসলাম
তানজিদ হাসান
রিশাদ হোসেন
শেখ মেহেদী
নাহিদ রানা
হাসান মাহমুদ
‘সি’ ক্যাটাগরি (মাসিক ৪ লাখ টাকা)
সৌম্য সরকার
জাকের আলী
শরিফুল ইসলাম
তানজিম হাসান সাকিব
নাসুম আহমেদ
সৈয়দ খালেদ আহমেদ
‘ডি’ ক্যাটাগরি (মাসিক ৩ লাখ টাকা)
সাইফ হাসান
পারভেজ হোসেন ইমন
তানভীর ইসলাম
নাইম হাসান
হাসান মুরাদ
শামীম হোসেন
নুরুল হাসান সোহান
এবারের কেন্দ্রীয় চুক্তিতে বেতন কাঠামো অপরিবর্তিত থাকলেও ‘এ প্লাস’ ক্যাটাগরিতে কাউকে না রাখা নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে ক্রিকেট মহলে।
মানবকণ্ঠ/আরআই




Comments