বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শেখ মেহেদী হাসান এর মা মমতাজ বেগম না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালেই খুলনায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিসিবি এক শোকবার্তায় জানিয়েছে, মমতাজ বেগমের মৃত্যুতে তারা গভীর শোক প্রকাশ করছে এবং শেখ মেহেদী হাসান ও তার পরিবারের প্রতি সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছে।
৩১ বছর বয়সী অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ১৯৯৪ সালের ১২ ডিসেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন। তিনি এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ১১টি ওয়ানডে এবং ৭০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার মায়ের মৃত্যুতে ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments