Image description

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে স্বপ্নভঙ্গ হলো জিম্বাবুয়ের। প্রথম ম্যাচেই ক্যারিবীয়দের তোপের মুখে পড়ে ১০৭ রানের বড় ব্যবধানে হেরে বসে তারা। ম্যাচের নায়ক ছিলেন শিমরন হেটমায়ার, যার বিধ্বংসী ইনিংসে রীতিমতো তছনছ হয়েছে রেকর্ডবুক।

ওয়ানখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে তোলে ২৫৪ রান—যা চলমান আসরের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। মাত্র ৩৪ বলে ৮৫ রানের ঝড়ো ইনিংস খেলেন হেটমায়ার; তার ইনিংসে ছিল ৭টি চার ও ৭টি ছক্কা। ১৯ বলেই ফিফটি পূর্ণ করে তিনি গড়েন ক্যারিবীয়দের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতকের কীর্তি। ২৫০ স্ট্রাইক রেটে খেলা এই ইনিংসটি ন্যূনতম ৩০ বল খেলা ব্যাটারদের মধ্যে অন্যতম সেরা।

হেটমায়ারের পাশাপাশি ৩৫ বলে ৫৯ রান করেন রভম্যান পাওয়েল। এছাড়া শেরফান রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড খেলেন কার্যকর ক্যামিও ইনিংস।

রেকর্ডের খাতায় নাম তুলেছেন আরও একটি জায়গায়—এক ইনিংসে ১৭টি ছক্কা হাঁকিয়ে নিকোলাস পুরান–এর সমান কীর্তি গড়েছেন হেটমায়ার। পুরো ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ মারে ১৯টি ছক্কা, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যৌথ সর্বোচ্চ। দুই দলের মিলিয়ে হয় ৩১টি ছক্কা—এটিও বিশ্বকাপের নতুন রেকর্ড।

জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে থামে ১৪৭ রানে। ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণে উজ্জ্বল ছিলেন গুদাকেশ মোতি (৪ উইকেট) ও আকিল হোসেন (৩ উইকেট)। স্পিনারদের দাপটে ৭ উইকেট তুলে নেওয়াও টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের অন্যতম সেরা সাফল্য।

অন্যদিকে জিম্বাবুয়ের হয়ে এই বিশ্বকাপে আউট হওয়ার আগে সর্বোচ্চ ১৮০ রান করেন ব্রায়ান বেনেট।

সুপার এইটে এমন দাপুটে সূচনার পর ওয়েস্ট ইন্ডিজের সামনে এখন আরও দুই ম্যাচ। সেমিফাইনাল ও ফাইনালে উঠতে পারলে তাদের রেকর্ড ভাণ্ডার আরও সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল।

মানবকণ্ঠ/আরআই