Image description

গায়ক ও পরিচালক আসিফ আকবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্ট চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। গত ২২ ফেব্রুয়ারি বিসিবির পরিচালনা পর্ষদের সভায় তাকে নতুন দায়িত্বে নিযুক্ত করা হয়। যদিও আনুষ্ঠানিক ঘোষণাপত্র প্রকাশিত হয়নি, তবে বিসিবির সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আগে এই পদে ছিলেন পরিচালক ইশতিয়াক সাদেক। তিনি ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছিলেন, তবে সময়ের অভাবে দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারায় পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। পদত্যাগপত্র এখনও বিসিবি গ্রহণ করেনি।

আসিফ আকবর এর আগে বয়সভিত্তিক ক্রিকেটে দায়িত্ব পালন করতেন। সম্প্রতি তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আলোচনা-সমালোচনার মুখে ছিলেন। নতুন দায়িত্বে আসার পর তার বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্ব গেম ডেভলপমেন্টের সঙ্গে যুক্ত হলো।

মানবকণ্ঠ/আরআই