Image description

জাতীয় দলে সুযোগ পাওয়া ফুটবলারদের বেতন দেবে সরকার। এমন আশ্বাস দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 

বাফুফের নির্বাহী কমিটির সঙ্গে আলোচনা শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, ‘আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। আমাদের ফুটবলে নতুন করে একটি জাগরণ সৃষ্টি হয়েছে। তা নিয়ে আলোচনা করেছি।’

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘হামজা চৌধুরী থেকে শুরু করে বেশ কিছু খেলোয়াড় তারা বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলছেন। যার কারণে আমাদের ফুটবল আগের চেয়ে অনেক দিক দিয়েই সমৃদ্ধশালী একটি জায়গায় যাচ্ছে। এই জাগরণকে ধরে রেখে কীভাবে সামনের দিকে যেতে পারি সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের মেয়ে ফুটবলাররা ভালো পারফর্ম করছেন। মেয়ে ফুটবলারদের উৎসাহিত করতে হবে। পাশাপাশি পুরুষ ফুটবলারদেরকেও উৎসাহিত করতে হবে। আমরা খেলাধুলাকে যেহেতু পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এবং আমরা চাই যে ফুটবলে যারা দেশকে প্রতিনিধিত্ব করছেন সেই পুরুষ ও নারী সবাইকেই আমরা বেতন কাঠামোর মধ্যে আনবো। আমরা তাদেরকে বেতন কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করব।’