Image description

চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে শীতকালীন প্যারালিম্পিক গেমসে অংশ নিচ্ছে না ইরান।

আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (আইপিসি) জানিয়েছে, ইতালির ভেরোনা শহরে গত শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া শীতকালীন গেমসে ইরানের একমাত্র অ্যাথলেট অংশ নিতে পারবেন না।

আইপিসির বক্তব্য অনুযায়ী, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানের ক্রস-কান্ট্রি স্কিয়ার আবলফজল খাতিবি মিয়ানাই ইতালিতে যেতে পারেননি। ফলে প্রতিযোগিতা থেকে তাঁর নাম প্রত্যাহার করা হয়েছে।

২৩ বছর বয়সী এই স্কিয়ার এর আগে দুইবার শীতকালীন প্যারালিম্পিকে অংশ নিয়েছিলেন। ইতালিতে অনুষ্ঠিত এবারের গেমসে আগামী মঙ্গলবার তাঁর একটি ইভেন্টে অংশ নেওয়ার কথা ছিল।